নিজস্ব প্রতিনিধি , হাওড়া - পিলখানায় প্রোমোটার শফিক খান খুনের ঘটনার তিন দিন পরও অধরা মূল দুই অভিযুক্ত। তবে তদন্তে বড় সাফল্য পেল পুলিশ। ধৃতদের জেরা করে উদ্ধার হল খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র। এদিকে পরিবারের দাবির প্রেক্ষিতে তদন্তভার তুলে দেওয়া হয়েছে সিআইডির হাতে।
শুক্রবার রাতে গোলাবাড়ি থানার পুলিশ ধৃত মহম্মদ ওয়াকিল ওরফে মুন্নার বউবাজারের বাড়ির জলের ট্যাঙ্ক থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, গত ২৫ ফেব্রুয়ারি উত্তর হাওড়ার পিলখানায় প্রোমোটার শফিক খানকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়। এরপর ব্যবহৃত আগ্নেয়াস্ত্র লুকিয়ে রাখা হয় ওয়াকিলের বাড়ির জলের ট্যাঙ্কে। ঘটনায় ইতিমধ্যেই তিনজন পুলিশ হেফাজতে রয়েছে এবং মহম্মদ আসলাম নামে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযোগ, মেটিয়াব্রুজে মূল অভিযুক্ত হারুন খান ও রোহিত হোসেনকে লুকিয়ে থাকতে সাহায্য করেছিল সে। তবে সিসিটিভি ফুটেজ থাকা সত্ত্বেও এখনও ফেরার হারুন ও রোহিত। চারটি বিশেষ দল গঠন করে তল্লাশি চালাচ্ছে হাওড়া পুলিশ, যার একটি দল ভিন রাজ্যেও গিয়েছে বলে জানা গেছে।
এদিকে, শুক্রবার ঘটনার তদন্তভার গেছে CID র হাতে। মৃতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে হাওড়া সিটি পুলিশ সিআইডিকে চিঠি দিয়ে তদন্তভার গ্রহণের অনুরোধ জানিয়েছে। শুক্রবার রাতের মধ্যেই কেস ডায়েরি সিআইডির হাতে তুলে দেওয়া হয়েছে।
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের