নিজস্ব প্রতিনিধি , কলকাতা - অবৈধ দখলমুক্ত করতে এবার পার্ক সার্কাস রেল স্টেশনে প্রশাসনের কড়া অভিযান। গভীর রাতে বুলডোজার নামিয়ে একের পর এক গুঁড়িয়ে দেওয়া হল রেলের জমিতে গড়ে ওঠা অবৈধ দোকান ও গুমটি। কড়া নিরাপত্তার মধ্যেই প্রায় আড়াই ঘণ্টার অভিযানে ফাঁকা করা হল শিয়ালদহ দক্ষিণ শাখার অন্যতম ব্যস্ত এই স্টেশন চত্বর।
সোমবার গভীর রাতে পার্ক সার্কাস স্টেশনে রেল কর্তৃপক্ষের নেতৃত্বে শুরু হয় অবৈধ দখল উচ্ছেদ অভিযান। নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন ছিল বিপুল সংখ্যক পুলিশ, রেল সুরক্ষা বাহিনী এবং র্যাফ। অভিযান শুরুর আগে মাইকিং করে ব্যবসায়ীদের রেলের জমি খালি করার নির্দেশ দেওয়া হয় এবং দোকান সরিয়ে নেওয়ার জন্য কিছুটা সময়ও দেওয়া হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যেও অধিকাংশ দোকান না সরানোয় বুলডোজার নামিয়ে শুরু হয় উচ্ছেদ।
একে একে ভেঙে ফেলা হয় দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অবৈধ দোকান, গুমটি ও অন্যান্য দখল। অভিযোগ, পার্ক সার্কাস স্টেশনে দীর্ঘদিন ধরে বেআইনি দোকানের কারণে যাত্রীদের যাতায়াতে সমস্যা তৈরি হচ্ছিল এবং স্টেশন চত্বর ক্রমশ দখলমুক্ত রাখা কঠিন হয়ে উঠেছিল। রাজ্যে নতুন সরকার গঠনের পর রেল স্টেশন এলাকাগুলি দখলমুক্ত করার যে অভিযান শুরু হয়েছে। তারই অংশ হিসেবে এর আগে হাওড়া, শিয়ালদহ ও দমদম সহ একাধিক স্টেশনে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হল পার্ক সার্কাস স্টেশনও।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের