নিজস্ব প্রতিনিধি , হাওড়া - সাতসকালে বাঁকড়ার বাদামতলায় হঠাৎই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ঘনবসতিপূর্ণ এলাকায় জামাকাপড়ের মার্কেটে আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দমকলের তিনটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করে। অগ্নিসংযোগের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
সূত্রের খবর, শনিবার সকালে বাঁকড়ার বাদামতলার জামাকাপড়ের বাজার থেকে হঠাৎই ধোঁয়া বেরোতে দেখে স্থানীয়রা। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। তড়িঘড়ি সেই দোকান খোলার ব্যবস্থা করা হয়। কিন্তু ততক্ষণে দোকানের ভিতরে থাকা জিনিসপত্র পুড়ে গেছে। স্থানীয়দের পক্ষ থেকে প্রথমে আগুন নেভানোর চেষ্টা করে কিন্তু আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে স্থানীয়দের পক্ষ তা নেভানো সম্ভব হয়নি। দ্রুত দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে দমকলের ৩ টি ইঞ্জিন পৌঁছায়। প্রায় ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ঘন বসতিপূর্ণ এই এলাকায় আগুন লাগার ঘটনায় চরম আতঙ্কের পরিবেশ তৈরি হয়। কিভাবে আগুন লেগেছে তা যদিও স্পষ্ট হয়নি। তবে দমকল আধিকারিকদের প্রাথমিকভাবে অনুমান, দোকানে জামাকাপড়ের কম্পিউটার ডিজাইনিংয়ের কাজ চলছিল। সম্ভবত ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। দমকলের প্রচেষ্টায় সর্ম্পূণ আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে তবে এখনও কোথাও ‘পকেট ফায়ার’ রয়েছে কিনা খতিয়ে দেখছে দমকল বাহিনী।
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের