নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভোটের দিনেও থামল না রাজনৈতিক তরজা। প্রথম দফার ভোটগ্রহণের মাঝেই জনসভা ঘিরে উত্তপ্ত হয়ে উঠল বাংলার রাজনৈতিক মঞ্চ। মোদির সভাকে কটাক্ষ করে পাল্টা আক্রমণের সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার সকাল থেকে নরেন্দ্র মোদি কৃষ্ণনগর, মথুরাপুর ও হাওড়ায় একাধিক জনসভা করে তৃণমূল কংগ্রেসকে নিশানা করেন। তার বক্তব্যে উঠে আসে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে দুর্নীতি ও শাসনব্যবস্থার নানা সমালোচনা। এর পালটা জবাব দেন মমতা বন্দ্যোপাধ্যায়। চৌরঙ্গীতে দলের প্রার্থীর সমর্থনে সভা করতে গিয়ে তিনি কটাক্ষ করে বলেন, ' ভোটের দিনও টেলিপ্রম্পটার দেখে প্রচার করতে এসেছেন বাংলায়। আসলে এসেছেন হাওয়া গরম করতে।'
মমতা আরও বলেন, ' বিজেপির এজেন্ট তো নেই। ওটা তো এজেন্সি হয়ে গেছে। এখানে এতগুলো আসনে ভোট হচ্ছে আর ভোটের দিন বলছেন আপনারা জিতছেন। কীভাবে বলছেন? এটা তো জনগণ ঠিক করবেন।' পাশাপাশি, উচ্চ ভোটদানের হার নিয়েও ব্যাখ্যা দেন তৃণমূল নেত্রী। তার দাবি, ' কেন এত ভোট পড়েছে জানেন? কারণ, এই নির্বাচন মানুষের অধিকার রক্ষার লড়াই। সেটা সবাই বুঝেছেন। এরপর নইলে এনআরসি করে নাম বাদ দিয়ে ডি-ভোটার করে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে।'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের