নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে নেমেছে তৃণমূল কংগ্রেস। কালীঘাটে দফায় দফায় বৈঠকের পর অবশেষে রাস্তায় নামলেন তৃণমূল বিধায়করা। ভোট পরবর্তী হিংসা এবং হকার উচ্ছেদের প্রতিবাদে বুধবার বিধানসভার সামনে ধর্নায় বসলেন দলের একাংশের বিধায়করা।
বিধানসভা নির্বাচনে বড়সড় ধাক্কার পর থেকেই দলের অন্দরে চাপানউতোর শুরু হয়েছিল। কালীঘাটে একাধিক বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই বৈঠকগুলির পরও রাস্তায় আন্দোলনে নেতৃত্বের সক্রিয় উপস্থিতি না থাকায় ক্ষোভ বাড়ছিল দলের একাংশের মধ্যে।
মঙ্গলবার কালীঘাটের বৈঠকেই কয়েকজন বিধায়ক স্পষ্ট বার্তা দেন, 'ঘরে বসে মিটিং করে দল বাঁচানো যাবে না।' সেই বক্তব্যের রেশ কাটতে না কাটতেই বুধবার সকালে বিধানসভায় আম্বেদকর মূর্তির পাদদেশে অবস্থান-বিক্ষোভে বসেন তৃণমূল বিধায়করা। ভোট পরবর্তী হিংসা, হকার উচ্ছেদ এবং বুলডোজার নীতির বিরোধিতায় এই কর্মসূচির আয়োজন করা হয়।
ধর্নামঞ্চে উপস্থিত ছিলেন কুণাল ঘোষ, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ দলের একাধিক নেতা ও বিধায়ক। তবে তাৎপর্যপূর্ণভাবে, দলের প্রায় ৫০ জন বিধায়কের দেখা মেলেনি এই কর্মসূচিতে। অনেকের মতে, এই অনুপস্থিতিই তৃণমূলের অন্দরের অস্বস্তি এবং মতপার্থক্যের ইঙ্গিত বহন করছে।
সরকারি কর্মীদের পুজোর উপহার দিল রাজ্য
তোষণমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার বার্তা শিক্ষামন্ত্রীর
ফেসবুক লাইভে এসে একাধিক অভিযোগ মমতার
প্রাথমিকভাবে যুবকটি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে
নিউ আলিপুরে সুমিত রায়ের বাড়িতে সিআইডি
নেতাজির ফাইলস খোলা নিয়ে সরব মমতা ব্যানার্জী
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের