নিজস্ব প্রতিনিধি , মুম্বই - হাসপাতলের বিছানায় মৃত্যুর সঙ্গে লড়াই করছেন বাবা সেলিম খান। বর্ষীয়ান চিত্রনাট্যকারের অসুস্থতা নিয়ে যখন উদ্বিগ্ন গোটা বলিপাড়া ঠিক তখনই কোটি টাকার ফ্ল্যাট কিনলেন ছেলে আরবাজ খান। ফ্ল্যাট সাজানোর পরিকল্পনাও শুরু করে দিয়েছেন অভিনেতা। খবর প্রকাশ্যে আসতেই আরবাজকে নিয়ে সমালোচনার ঝড় সোশ্যাল মিডিয়ায়।
সূত্রের খবর , মুম্বইয়ে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের কাছে যোগেশ্বরী আবাসনের কাছে ২৭ তলায় নতুন ফ্ল্যাট কিনেছেন আরবাজ। যার দাম ২ কোটি ৭৮ লক্ষ টাকা। ১২৪৩ স্কোয়ার ফুটের এই ফ্ল্যাট থিমের সাজে সাজাচ্ছেন আরবাজ। আলো, নিরাপত্তা সবটাই হবে উন্নত প্রযুক্তির দ্বারা। ‘মিনিমালিস্ট’ থিমেই সাজবে আরবাজের কোটি টাকার ফ্ল্যাট। যেখানে থাকবে আভিজাত্যের ছোঁয়াও।
এই মুহূর্তে চলছে আরবাজের নতুন ফ্ল্যাট নির্মাণের কাজ। ২০৩০ সাল নাগাদ এই ফ্ল্যাটের কাজ শেষে তা হাতে পাবেন অভিনেতা। বিলাসবহুল ফ্ল্যাটে জিমের ব্যবস্থাও রাখছেন আরবাজ। চলতি মাসেই নাকি ১৬ লক্ষ টাকার স্ট্যাম্প ডিউটি ও ৩০ হাজার টাকার রেজিস্ট্রেশন ফিজ দিয়েছেন তিনি। এর আগেও তারকারা মনমত নিজেদের ফ্ল্যাট সাজিয়েছেন। তার নানা দৃষ্টান্ত মিলেছে বলিউডে। এবার সেই তালিকায় আরবাজ খান। আরবাজের ফ্ল্যাট কেনার পরেই নেটপাড়ার একাংশের দাবি , বাবার অসুস্থতার মাঝে কিভাবে কেউ ফ্ল্যাট কেনার দিকে ধ্যান দিতে পারেন।
উল্লেখ্য , গত্র ১৭ ফেব্রুয়ারি থেকে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি সেলিম খান। তাকে ঘিরে উদ্বেগ গোটা বলিউডে। মস্তিষ্কে রক্তক্ষরণের পর তাঁর শারীরিক পরিস্থিতি বেশ জটিল হয়েছিল। হাসপাতালে ভর্তির পর তাকে ভেন্টিলেশন সাপোর্টেও রাখা হয়েছিল। এখন তার অবস্থা যথেষ্ট স্থিতিশীল।
টলিউডের নতুন ছবি ‘অভিমান’ মুক্তির প্রথম দিনেই তৈরি হয়েছে বিতর্ক।
শাহিদ কাপুর, রাশ্মিকা মন্দানা ও কৃতি শ্যানন অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘ককটেল ২’ শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েই বক্স অফিসে শক্তিশালী সূচনা করেছে।
কঙ্গনা রানাওয়াত অভিনীত এবং মনোজ তাপাদিয়া পরিচালিত ‘ভারত ভাগ্য বিধাতা’ মুক্তির পর প্রথম সপ্তাহে বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পেতে ব্যর্থ হয়েছে
মেট গালা ২০২৬-এ অংশ নিতে নিউ ইয়র্ক যাওয়ার সময় তার টিমের কাছে থাকা প্রায় ১.৩৫ কোটি টাকা মূল্যের দুটি হিরে ও পান্নাখচিত কানের দুল রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়।
অভিনেত্রী প্রীতি জ়িন্টার অভিযোগ, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে তার মুখাবয়ব, নাম ও পরিচয় ব্যবহার করে এআই-নির্মিত একাধিক কনটেন্ট ছড়িয়ে দেওয়া হচ্ছে, যা তার অনুমতি ছাড়াই তৈরি ও প্রচার করা হচ্ছে।
ছবিতে মেয়ের অভিনয় দেখে যেমন উচ্ছ্বাস প্রকাশ করেন মধুমন্তী, তেমনই মা-মেয়ের সাজপোশাকের তুলনা টেনে সমালোচনার ঝড়ও ওঠে নেটমাধ্যমে।
সম্প্রতি এক সংবাদমাধ্যমে প্রবাহ নন্দী নিজের অবস্থান তুলে ধরার কয়েক দিনের মধ্যেই বারুইপুর আদালতে গার্হস্থ্য হিংসার অভিযোগে মামলা দায়ের করেছেন দেবলীনা।
অনুরাগ কাশ্যপ তার জীবন ও কর্মজীবন নিয়ে একটি বই প্রকাশের ঘোষণা হতেই সেই প্রসঙ্গেই সামনে এসেছে এক পুরনো ঘটনার উল্লেখ।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শুরু হওয়া এক সম্পর্ক অবশেষে পরিণতি পেল বিয়ের মাধ্যমে
অনিরুদ্ধাচার্যর দাবি, বর্তমানে কমেডির আড়ালে এমন অনেক বক্তব্য সামনে আসছে, যা সমাজের জন্য ইতিবাচক বার্তা বহন করে না
বাংলাদেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভী 'নিয়ামত উল্লাহ ভূঁইয়াকে' স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে ঢাকার একটি আদালত।
‘কথা’ শেষ হওয়ার পর থেকে ছোট পর্দায় আর দেখা যায়নি অভিনেত্রী সুস্মিতাকে।
ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা রয়্যাল অ্যাসকট ২০২৬-এ উপস্থিত হয়ে হলিউড তারকা হেনরি ক্যাভিলের সঙ্গে একই ফ্রেমে ধরা দেন সারা।
জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘আনন্দীর' সফর অবশেষে শেষ হলো।
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা