নিজস্ব প্রতিনিধি , দার্জিলিং - লক্ষাধিক টাকার মাদকদ্রব্য-সহ পুলিশের জালে ধরা পড়ল ২ ব্যক্তি। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে প্রধান নগর থানা এলাকায়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে সক্রিয় পাচারচক্রের মূল চক্রীদের খোঁজে নেমেছে পুলিশ। মাদক মুক্ত শহর গড়তে পুলিশের এই অভিযানে খুশি সাধারণ মানুষ।
পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই এলাকায় বেআইনি মাদক পাচারের খবর মিলছিল। গোপন তথ্যের ভিত্তিতে দার্জিলিং মোড় সংলগ্ন অঞ্চলে বিশেষ নজরদারি শুরু করে প্রধান নগর থানার পুলিশ। সেই সময় বাস থেকে নেমে ২ ব্যক্তির আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তাদের আটক করা হয়। অভিযুক্তদের নাম মোহাম্মদ সাদ্দাম এবং রাজা মাহাতো, ঝংকার মোড় এলাকার বাসিন্দা। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে প্রায় ৩০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়। এরপরই দু'জনকে হেফাজতে নেওয়া হয়।

তদন্তকারী এক পুলিশ আধিকারিক জানান, 'ধৃতেরা মালদহ জেলার কালিয়াচক এলাকা থেকে মাদক নিয়ে এসেছিল। শহরের অন্য কোনও কারবারির হাতে তা তুলে দেওয়ার উদ্দেশ্যে দার্জিলিং মোড়ে অপেক্ষা করছিল তারা। উদ্ধার হওয়া ব্রাউন সুগারের বাজারমূল্য লক্ষাধিক টাকা বলে অনুমান। রবিবার অভিযুক্তদের শিলিগুড়ি আদালতে পেশ করা হবে'।
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের