নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া - দীর্ঘদিন ধরেই বাঁকুড়া শহরের মানুষের কাছে যন্ত্রণা হয়ে উঠেছে জল জমার সমস্যা।এবার ফের সেই পুরনো ছবি ফিরে এল। টানা বৃষ্টিপাত এবং বঙ্গোপসাগর সংলগ্ন নিম্নচাপের জেরে বৃহস্পতিবার সকালে হাঁটু সমান জল জমে যায় শহরের অন্যতম গুরুত্বপূর্ণ ট্রাফিক মোড় ভৈরব স্থানে। অফিসযাত্রী, স্কুল কলেজ পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই।শহরের প্রাণকেন্দ্র বলা চলে যে মোড়কে, সেটাই আজ পরিণত হয়েছে জলমগ্ন এক দুর্ভোগের জায়গায়।
সূত্রের খবর, গত দুমাস ধরে দক্ষিণবঙ্গের বৃষ্টির ধারাবাহিকতায় খানিকটা বিরতি এসেছিল। কিন্তু সম্প্রতি নিম্নচাপ ঘনীভূত হওয়ার ফলে বৃহস্পতিবার সকাল থেকেই আকাশের মুখ ভার, সঙ্গে অবিরাম বৃষ্টি।শহরের জলনিকাশি ব্যবস্থা কার্যত ভেঙে পড়ায় ভৈরব স্থান মোড়সহ আশপাশের রাস্তাগুলি প্লাবিত হয়। বাস, অটো, রিকশা সব যানবাহনই জল জমে থাকা রাস্তায় চলতে হিমশিম খাচ্ছে। অনেক জায়গায় গাড়ি বিকল হয়ে পড়ছে মাঝরাস্তায়। ফলে যানজটেরও সৃষ্টি হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, @বহু বছর ধরে এই এলাকার একই চিত্র। বৃষ্টি হলেই হাঁটু বা কখনও কোমর সমান জল জমে যায়। শহরের উন্নয়নের নানা প্রতিশ্রুতি মিললেও এই সমস্যার স্থায়ী সমাধান আর হয় না।”
এক কলেজ পড়ুয়ার বক্তব্য,”প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে খুব কষ্ট হচ্ছে। জলে হাঁটতে গিয়ে পড়ে যাওয়ার ভয় সবসময় মাথায় ঘুরছে।”

শুধু পড়ুয়া বা অফিসযাত্রী নয়, ব্যবসায়ীরাও চরম সমস্যায়। দোকানপাটে জল ঢুকে যাচ্ছে, ক্রেতারা এড়িয়ে যাচ্ছেন এই এলাকা। দিনের পর দিন এমন পরিস্থিতি চলতে থাকলে আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে তাদেরও।
শহরের মানুষ এখন একটাই প্রশ্ন তুলছেন কবে মুক্তি মিলবে এই ‘জল যন্ত্রণা’ থেকে? কবে পৌরসভার তরফে নেওয়া হবে দীর্ঘমেয়াদি পরিকল্পনা? বর্ষার দিনে বাঁকুড়ার ভৈরব স্থান মোড় যেন জলমগ্ন দুর্ভোগের প্রতীক হয়ে উঠেছে।
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের