নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যজুড়ে নির্বাচনের দামামা বেজে গেছে। ভোটের বাকি আর হাতেগোনা মাত্র কিছুদিন। প্রার্থী ঘোষণার পর এবার প্রচারের ময়দানে নেমে পড়েছে শাসক - বিরোধীর পাশাপাশি সমস্ত রাজনৈতিক দলের নেতারা। ভোটের ময়দানে মানুষের মন জয় করতে মরিয়া প্রত্যেকটি দলের নেতারা।
আসন্ন বিধানসভা নির্বাচনে উত্তর কলকাতার অন্যতম হেভিওয়েট কেন্দ্র হচ্ছে বিধাননগর। এই কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু। অপরদিকে, প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি শিবিরের থেকে প্রার্থী হয়েছেন ডঃ শারদ্বত মুখোপাধ্যায়, কংগ্রেসের প্রার্থী হয়েছেন রণজিৎ মুখোপাধ্যায় এছাড়াও, সিপিএম থেকে প্রার্থী করা হয়েছে আইনজীবী সৌম্যজিৎ রাহাকে। প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকে গুরুত্বপূর্ণ এই কেন্দ্রে ইতিমধ্যেই প্রচার শুরু করে দিয়েছেন তৃণমূল প্রার্থী সুজিত বসু। পাশপাশি, বিজেপি প্রার্থী শারদ্বত মুখোপাধ্যায়কেও দেখা গেছে বাংলা - বাঙালি আবেগে শান দিয়ে মাছ হাতে নিয়ে প্রচার করতে।
তবে এখনও পর্যন্ত প্রচারের ময়দানে নামতে দেখা যায়নি কংগ্রেস প্রার্থী রনজিৎ মুখোপাধ্যায় ও সিপিএম প্রার্থী সৌম্যজিৎ রাহা। তৃণমূল প্রার্থী সুজিত বসু ২০২১ সাল থেকে লেকটাউন - বিধাননগরের একজন দাপুটে নেতার পাশপাশি বিধায়ক হিসেবেও এলাকায় বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন। বিধায়ক হওয়ার পর থেকে লেকটাউন এলাকায় একাধিক উন্নয়নমূলক কাজও করতে দেখা গেছে তাকে। তাই সেদিক থেকে দেখতে গেলে আসন্ন নির্বাচনে তার ভীত পেশ শক্ত বিধাননগর এলাকায়।

অন্যদিকে, ডঃ শারদ্বত মুখোপাধ্যায় বিজেপির টিকিটে প্রথমবারের মতো বিধাননগর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন। পেশায় শহরের বিভিন্ন বেসরকারি নার্সিং হোমের একজন ক্লিনিক্যাল অনকোলজিস্ট হওয়ার পাশাপশি ২০১৬-১৭ সালে আরএসএসে যোগ দেন। ভোটের ময়দানে বাঙালি অষ্মিতায় শান দিয়ে মাছ হাতে তাকে প্রচারের ময়দানে দেখা যায়।

অপরদিকে, কংগ্রেস প্রার্থী রনজিৎ মুখোপাধ্যায় ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন অভিজ্ঞ রাজনৈতিক কর্মী। যিনি সর্বভারতীয় কংগ্রেস কমিটিতে সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশপাশি, সিকিম ও নাগাল্যান্ডে দলের কার্যক্রমও তদারকি করেছেন। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে বর্ধমান - দুর্গাপুর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। বর্তমানে ২০২৬ সালের নির্বাচনে বিধাননগর কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী হিসেবে নির্বাচিত করা হয়েছে। যার লক্ষ্য বিধাননগর পৌর কর্পোরেশনের ২৮- ৪১ নম্বর ওয়ার্ড সহ দক্ষিণ দমদম পৌরসভার অংশবিশেষের উন্নয়ন করা।

এছাড়াও, সিপিএম প্রার্থী সৌম্যজিৎ রাহা তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে বাম শিবির থেকে লড়াই করছেন। পেশাগত দিক থেকে আইনজীবী হিসেবে পরিচিত হওয়ার পাশাপশি দীর্ঘদিন ধরেই রাজনীতির সঙ্গে জড়িত রয়েছেন। ইতিমধ্যেই, সল্টলেকের একাধিক জায়গায় বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগে কাজ শুরু করে দিয়েছেন বাম প্রার্থী। বামপন্থী আইনজীবী সংগঠন ‘সারা ভারত আইনজীবী সমিতি’র ন্যাশনাল সেক্রেটারিয়েট মেম্বার। ২০১৩ সালে একবার পুরসভার উপ নির্বাচনে দাঁড়িয়ে সামান্য মার্জিনে হেরেছিলেন। বিধানসভা নির্বাচনে এই প্রথমবার প্রার্থী হয়েছেন তিনি।

এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের