নিজস্ব প্রতিনিধি, কলকাতা – শুক্রবারও হাড় কাঁপানো ঠাণ্ডা বঙ্গে। যুবুথুবু অবস্থা কলকাতাবাসীর। স্বাভাবিকের নীচেই রয়েছে তাপমাত্রা। ভোর থেকে চারিদিক কুয়াশার চাদরে মুড়ে রয়েছে। ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে ১১ জেলায়। সপ্তাহান্তে তাপমাত্রা বেড়ে যেতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আবহাওয়া দফতর সূত্রে খবর, শুক্রবার ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে কম। দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, বীরভূম ও নদিয়ার মতো জেলায় শীত অব্যাহত। শনিবার পর্যন্ত মোটের ওপর একই থাকবে আবহাওয়া। বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গের কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ‘ফিল লাইক’ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেকটা কম অনুভূত হবে। কিছু জেলায় শৈত্যপ্রবাহ ও কোল্ড ডে'র পরিস্থিতি বজায় থাকতে পারে। ভোরের দিকে উত্তুরে হাওয়ার প্রভাব বেশি থাকছে। তাই সেই সময় তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই নেমে যাচ্ছে। কোথাও কোথাও দৃশ্যমানতা ১৯৯ থেকে ৫০ মিটারে নেমে যেতে পারে। ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে।
পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে
তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
অভিষেকের দিল্লি সফর ঘিরে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী
বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
যদিও ইস্তফায় অসুস্থতার কারণ বলেছেন নরেন্দ্রনাথ
যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ শুরু করবে সরকার
তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে
দুটি পাম্পিংয়ের মেশিন দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়
সরকারি কর্মীরা চাইলে যোগদান করতে পারে
অরূপ বিশ্বাসের নিজেকে কোষাধ্যক্ষ পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন
আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে
জলমগ্ন শহর পরিদর্শনে নেমেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
পুনের বহুচর্চিত নির্যাতন মামলায় ধৃত মূল অভিযুক্ত রাধামোহন মিশ্র-সহ ৮ জন
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা