নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোকে আরও শক্তিশালী করার লক্ষ্যে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জোকার ভারত সেবাশ্রম সংঘের হাসপাতালকে কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আনার ঘোষণা করলেন তিনি। একইসঙ্গে হাসপাতালের অত্যাধুনিক নিউরো আইসিইউ ইউনিটের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। ভারত সেবাশ্রম সংঘের মানবিক ভূমিকার প্রশংসায় মুখর হন তিনি।
বুধবার জোকার ভারত সেবাশ্রম সংঘের হাসপাতালে পৌঁছে প্রথমে স্বামী প্রণবানন্দজী মহারাজের আরতি করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপর হাসপাতালের নতুন নিউরো আইসিইউ ইউনিটের উদ্বোধন করেন তিনি। আধুনিক চিকিৎসা সরঞ্জাম এবং ১৩টি বেড-সহ এই নতুন ইউনিট চালু হওয়ায় জটিল স্নায়ুরোগের চিকিৎসায় হাসপাতালের সক্ষমতা আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, খুব শীঘ্রই এই হাসপাতালকে আয়ুষ্মান ভারত প্রকল্পের অন্তর্ভুক্ত করা হবে, যাতে আরও বেশি সংখ্যক সাধারণ মানুষ উন্নত চিকিৎসার সুবিধা পান। তিনি বলেন, আধ্যাত্মিক ও সমাজসেবামূলক প্রতিষ্ঠানগুলির প্রতি সরকারের দায়িত্ব রয়েছে এবং মানুষের স্বার্থে সরকার তাদের পাশে থাকবে।
এই অনুষ্ঠানে বিগত সরকারেরও কড়া সমালোচনা করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 'আগের সরকার ছিল দাম্ভিক। আইন মানত না। বর্তমান সরকার কোনও বেআইনি কাজ করবে না। এই সরকারে কোনও আমিত্ব থাকবে না। এই সরকার জনগণের সরকার হবে।' পাশাপাশি তিনি ভারত সেবাশ্রম সংঘের ভূমিকার বিশেষ উল্লেখ করে বলেন, ধর্ম রক্ষার আন্দোলনে কিংবা রাজনৈতিক হিংসায় আহত বহু মানুষকে এই হাসপাতাল চিকিৎসা পরিষেবা দিয়েছিল।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের