নিজস্ব প্রতিনিধি, ঢাকা - হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশে রাজত্ব কট্টরপন্থী নেতাদের। হিন্দুদের উৎসব ‘হারাম’ বাংলাদেশে। মকর সংক্রান্তি বা পৌষ পার্বণ পালনে ফতোয়া জারি করেছে ইউনুস সরকার। কিছু দিন আগেই ২০২৬ সালের শিক্ষাবর্ষের ছুটির তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল ভাষা দিবস থেকে সরস্বতী পুজোর ছুটি।
হিন্দুদের উদ্দেশ্যে বাংলাদেশের ইসলামিক কট্টরপন্থীদের বার্তা, নিজেদের এলাকায় কোনওরকম অনুষ্ঠান পালন করা চলবে না। মকর সংক্রান্তি ইসলামের পক্ষে ‘হারাম’! এই নিয়ে হিন্দু এলাকাগুলিতে পোস্টার ও বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে। নয়া ফতোয়ায় আতঙ্কে বাংলাদেশের হিন্দুরা।
উল্লেখ্য, মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের জন্য ছুটির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়। ছুটির তালিকা অনুযায়ী, নয়া শিক্ষাবর্ষে ১২ টি ছুটি কমিয়ে ৬৪ দিন ছুটির ঘোষণা করা হয়েছে। বাতিল করা হয়েছে ২১ ফেব্রুয়ারি ভাষা দিবস, মে দিবস, সরস্বতী পুজো, জন্মাষ্টমী, বুদ্ধ পূর্ণিমা, মহালয়া এবং মধু পূর্ণিমার ছুটি।
তবে বিদ্যালয়ে জাতীয় দিবস অনুযায়ী ২১ ফেব্রুয়ারি, ২৬ মার্চ, বাংলা নববর্ষ ও ১৬ ডিসেম্বর উদযাপন করতে হবে। বিশেষজ্ঞ মহলের মতে, জাতীয়, ধর্মীয় আবেগ এবং মেহনতি মানুষের আবেগে আঘাত। ২১ ফেব্রুয়ারি এবং সংখ্যলঘু সম্প্রদায়ের অনুষ্ঠান-পার্বণে ছুটি বাতিল করা পরিকল্পিত ষড়যন্ত্র।
ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার
জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের
রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা
৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা
পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল
ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে
ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ
টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত
সাহবুদ্দিনের পদত্যাগের পর নতুন বিতর্ক, লন্ডনে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের জল্পনায় সরকারের সাফাই
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের