নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা- আচমকাই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল হিঙ্গলগঞ্জে বিএসএফ ক্যাম্পে। বৃহস্পতিবার সকালে আচমকা আগুনে পুড়ে মৃত্যু হল এক জওয়ানের। যা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
ঘটনাটি ঘটেছে হিঙ্গলগঞ্জ থানার বাঁকড়া এলাকার ৭৭ নম্বর বিএসএফ ব্যাটেলিয়ন ক্যাম্পে। জানা গেছে, এদিন সকালে ক্যাম্পের পেট্রোল পাম্প সংলগ্ন একটি ঘরে হঠাৎ আগুন লাগে। সেই সময় বিএসএফের বোটে তেল ভরার কাজ চলছিল, ফলে মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের ভয়াবহতায় ঘরের ভিতরে আটকে পড়েন জওয়ান রাম সিং।
সহকর্মীরা তাকে উদ্ধার করার চেষ্টা করলেও আগুনের ভয়াবহতায় বেশ বেগ পেতে হয় জওয়ানদের। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল ও পুলিশ। অনেক চেষ্টার পর আগুন কিছুটা নিয়ন্ত্রণে এনে তাকে উদ্ধার করা হয়। কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি। ঘটনাস্থলেই মৃত্যু হয় জওয়ানের। এই ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে ক্যাম্পের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে।
দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত। তবে এই ঘটনায় কোনো গাফিলতি ছিল কি না তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বিএসএফ কর্তৃপক্ষ ও পুলিশ। এই মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ সহকর্মী থেকে স্থানীয় বাসিন্দারা।
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের