নিজস্ব প্রতিনিধি , হাওড়া - ব্যস্ত হাওড়া স্টেশনের পরিকাঠামোয় যুক্ত হল আরও এক নতুন সংযোজন। যাত্রী পরিষেবা উন্নত করা, ট্রেন পরিচালনাকে আরও গতিশীল করা এবং প্ল্যাটফর্মের ওপর চাপ কমানোর লক্ষ্যেই আনুষ্ঠানিকভাবে চালু করা হল নতুন ২৪ নম্বর প্ল্যাটফর্ম। রবিবার থেকেই যাত্রীদের জন্য খুলে দেওয়া হয়েছে এই অত্যাধুনিক প্ল্যাটফর্ম।
রেল সূত্রের খবর, হাওড়া স্টেশনের নতুন ২৪ নম্বর প্ল্যাটফর্টি প্রায় ৬৩৫ মিটার দীর্ঘ। এই প্ল্যাটফর্ম নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৩ কোটি টাকা। হাওড়া স্টেশনের অন্যতম বৃহত্তম এই প্ল্যাটফর্মে সহজেই ২৪ ও ২৬ কামরার দীর্ঘ দূরপাল্লার এক্সপ্রেস ট্রেন ঢুকতে, দাঁড়াতে পারবে। এর ফলে বড় ট্রেন পরিচালনায় আর আগের মতো সমস্যায় পড়তে হবে না রেল কর্তৃপক্ষকে। এতদিন দীর্ঘ দূরপাল্লার ট্রেন পরিচালনার ক্ষেত্রে প্ল্যাটফর্মের সীমাবদ্ধতার কারণে বিভিন্ন সময়ে চাপ তৈরি হতো। নতুন ২৪ নম্বর প্ল্যাটফর্ম চালু হওয়ায় সেই চাপ অনেকটাই কমবে। একইসঙ্গে ট্রেনের আগমন ও প্রস্থানের সময়সূচি আরও সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।
রেল কর্তৃপক্ষের দাবি, 'যাত্রী সংখ্যা এবং ট্রেন চলাচল ক্রমশ বাড়ছে। সেই কথা মাথায় রেখেই হাওড়া স্টেশনের পরিকাঠামোকে আরও আধুনিক ও সক্ষম করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন ২৪ নম্বর প্ল্যাটফর্ম চালু হওয়ায় ভবিষ্যতে যাত্রী পরিষেবা আরও উন্নত হবে এবং দেশের অন্যতম ব্যস্ত এই রেল স্টেশনে ট্রেন পরিচালনা আরও সহজ ও দ্রুত হবে।'
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
আর্থিক সহায়তা দ্রুত পৌঁছাতে বিশ্ববিদ্যালয়কে নতুন নির্দেশিকা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের