নিজস্ব প্রতিনিধি , ক্যালিফোর্নিয়া - হোয়াটস অ্যাপ মানুষের নিত্যদিনের সঙ্গী। সেই হোয়াটস অ্যাপ নিয়েই ব্যবহারকারীদের জন্য আবারও ভেসে এল এক দুঃসংবাদ। বিশ্বজুড়ে বহু মানুষ হঠাৎই সমস্যায় পড়েছেন। স্বাভাবিকভাবে যেমন লিংক বা QR কোড স্ক্যান করে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে হোয়াটসঅ্যাপ চালানো যায়, তা আর হচ্ছে না। ব্যবহারকারীরা একাধিকবার চেষ্টা করেও সংযোগ তৈরি করতে পারছেন না। ফলে সমস্যায় পড়েছেন যারা হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করেন কিংবা একইসঙ্গে একাধিক ডিভাইসে যুক্ত থাকতে চান।
আইটি সেক্টরে কর্মরত এক ব্যক্তি সৌরভ বিশ্বাসের জানান , QR কোড স্ক্যান করার পর সংযোগ প্রক্রিয়া মাঝপথেই থেমে যাচ্ছে। কারও কারও ক্ষেত্রে বারবার চেষ্টা করলেও লগইন সম্পূর্ণ হচ্ছে না। এতে স্বাভাবিক যোগাযোগের উপরও প্রভাব পড়ছে। বিশেষ করে যারা অফিসের কাজে হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করেন, তাঁদের জন্য বড় অসুবিধা তৈরি হয়েছে।
প্রযুক্তি বিশেষজ্ঞরা প্রাথমিকভাবে মনে করছেন, এটি সার্ভারের সাময়িক ত্রুটি বা সাম্প্রতিক কোনো আপডেটের কারণে এমন সমস্যা তৈরি হতে পারে। তবে এখনো পর্যন্ত হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের তরফে এ নিয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। ফলে ব্যবহারকারীরা আপাতত অপেক্ষার দিকেই ঝুঁকছেন, আশা করা হচ্ছে যত দ্রুত সম্ভব স্বাভাবিক হবে হোয়াটসঅ্যাপের এই গুরুত্বপূর্ণ ফিচার।
ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার
জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের
রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা
৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা
পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল
ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে
ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ
টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত
সাহবুদ্দিনের পদত্যাগের পর নতুন বিতর্ক, লন্ডনে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের জল্পনায় সরকারের সাফাই
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের