নিজস্ব প্রতিনিধি , কলকাতা - হরিদেবপুরে তরুণীকে প্রতারণার ফাঁদে ফেলে গণধর্ষণের ঘটনায় নতুন মোড়। মূল অভিযুক্ত চন্দন মল্লিকের পর এবার পুলিশের জালে ধরা পড়ল দ্বিতীয় অভিযুক্ত দেবাংশু বিশ্বাস ওরফে দীপ। দেশপ্রিয় পার্ক এলাকা থেকে গভীর রাতে তাকে গ্রেফতার করে পুলিশ।
সূত্রের খবর, গত ৫ সেপ্টেম্বর জন্মদিনের অজুহাতে হরিদেবপুর থানার এক তরুণীকে রিজেন্ট পার্ক এলাকার একটি ভাড়া ফ্ল্যাটে ডেকে গণধর্ষণ করা হয়। ভুক্তভোগীর বয়ানের ভিত্তিতে ঘটনায় দুই অভিযুক্ত চন্দন মল্লিক ও তার বন্ধু দেবাংশু বিশ্বাস ওরফে দীপ। ঘটনাটি প্রকাশ্যে আসতেই তদন্তে নামে পুলিশ। মূল অভিযুক্ত চন্দন মল্লিককে আগেই বর্ধমান স্টেশন থেকে গ্রেফতার করা হয়। তবে অপর এক অভিযুক্ত দেবাংশু দীর্ঘদিন ধরে পলাতক ছিল।
পুলিশ সূত্রে জানা যায়, পলাতক দেবাংশু দীর্ঘদিন লুকিয়ে থাকার পর কলকাতায় ফেরে। শহরে ফিরে তার মোবাইল ফোন চালু করতেই লোকেশন ট্র্যাক করে পুলিশ। এরপর রবীন্দ্র সরোবর থানার উদ্যোগে দেশপ্রিয় পার্ক থেকে বৃহস্পতিবার মধ্যরাতে পাকড়াও করা হয় দেবাংশুকে।
প্রসঙ্গত, কয়েক মাস আগে চন্দন মল্লিক নামে এক যুবকের সঙ্গে হরিদেবপুর থানার অন্তর্গত এলাকার এক তরুণীর পরিচয় হয়। নিজেকে দক্ষিণ কলকাতার এক নামী পুজো কমিটির কর্তা বলে দাবি করেছিল চন্দন। তার মাধ্যমেই তরুণীর সঙ্গে আলাপ হয় দেবাংশু বিশ্বাসের।
দুজনে মিলে তরুণীকে প্রতিশ্রুতি দিয়েছিল যে তাকে পুজো কমিটির কাজে যুক্ত করা হবে। সেই ফাঁদে বিশ্বাস করেই জন্মদিনের অজুহাতে তাকে রিজেন্ট পার্ক এলাকার একটি ভাড়া ফ্ল্যাটে ডেকে পাঠানো হয়। তরুণী ভেবেছিলেন, সেখানে আরও অনেকে উপস্থিত থাকবেন। কিন্তু ফ্ল্যাটে গিয়ে দেখেন, আর কেউ নেই। তখনই তরুণীকে আটকে রেখে অভিযুক্তরা জোর করে গণধর্ষণ করে বলে অভিযোগ।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের