নিজেকে প্রতিনিধি , নিউ ইয়র্ক - মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘণ্টায় ঘণ্টায় যুদ্ধ নিয়ে কিছু না কিছু বলছেন। বেশিরভাগ ক্ষেত্রেই ইরানকে আক্রমণ করা হচ্ছে। তবে বুধবার ভোরে শান্তির সুর শোনা গেল ট্রাম্পের গলায়। যুদ্ধবিরতিতে রাজি হয়েছে দুই পক্ষই। এমনই জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এমনকি হরমুজ খুলছে বলেও দাবি করেছেন তিনি।
সূত্রের খবর , পাকিস্তানের মধ্যস্থতায় ২ সপ্তাহের সংঘর্ষবিরতিতে রাজি ইরান ও আমেরিকা। এমনই ঘোষণা করেছেন ট্রাম্প। আগামী ১০ ই এপ্রিল দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে ইসলামাবাদে বৈঠকে বসবে দুই দেশ। যুদ্ধ পুরোপুরি থামলেই হরমুজ খুলে দেওয়া হবে বলে জানিয়েছে ইরান। তবে সাময়িক যুদ্ধবিরতির বিনিময়ে নয়। এরপরও ট্রাম্পের দাবি ২ সপ্তাহের সংঘর্ষ বিরতির বিনিময়ে হরমুজ খুলবে ইরান।যুদ্ধবিরতির প্রস্তাবে ইজরায়েলও সম্মতি জানিয়েছে।
ট্রুথ সোশালে ট্রাম্প লিখেছেন , "পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সহ পাক সেনা সর্বাধিনায়ক আসিম মুনিরের দেওয়া একটি প্রস্তাব আমি গ্রহণ করেছি। প্রস্তাব অনুযায়ী, দুই সপ্তাহের জন্য ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হয়েছি। পরিবর্তে হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে।"
শান্তি ফেরানোর উদ্দেশ্যে আমেরিকাকে ১০ দফা শর্ত দিয়েছিল ইরান। সেই নিয়ে ট্রাম্প জানিয়েছেন, "ইরানের জারি করা ১০ দফা শর্ত আমাদের কাছে আসে। আমরা বিশ্বাস করি আলোচনার জন্য এই প্রস্তাব অবশ্যই একটা ভিত্তি।"
ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার
জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের
রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা
৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা
পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল
ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে
ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ
টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত
সাহবুদ্দিনের পদত্যাগের পর নতুন বিতর্ক, লন্ডনে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের জল্পনায় সরকারের সাফাই
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের