69d329eb685a1_IMG-20260406-WA0001
এপ্রিল ০৬, ২০২৬ সকাল ০৯:০৫ IST

হরমুজ খুলতে হবে মঙ্গলবারের মধ্যে , ইরানকে হুঁশিয়ারি অসহায় ট্রাম্পের

নিজস্ব প্রতিনিধি , নিউ ইয়র্ক - হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে আমেরিকাকে ভীষণই বিপাকে ফেলেছে ইরান। আগেই হুমকি দেওয়া হয়েছিল বন্ধু দেশ ছাড়া হরমুজ থেকে কোনো জাহাজ ছাড়া হবে না। তেমনই করে দেখিয়েছে ইরান। তবে এবার হরমুজ খোলা নিয়ে ফের হুমকি দেওয়া হল ইরানকে। লাগাতার হুমকির পরই কোথাও ট্রাম্পকে কিছুটা হলেও অসহায় মনে হচ্ছে।

সময়মত হরমুজ না খুললে ইরানকে নরক বানিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। পাল্টা জবাব দিয়ে ইরানও বলেছিল নরক বানিয়ে দেওয়া হবে পশ্চিম এশিয়ার দেশগুলিকে। হুমকি সত্ত্বেও মাথা নত করার ইঙ্গিত দেয়নি ইরান। সংঘাতেও রাশ টানেনি তারা। বরং রবিবারও কুয়েত, সংযুক্ত আরব আমিরশাহি, বাহরিনের মতো দেশে বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়েছে তারা। তেহরানের তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে, ইরানে অসামরিক জায়গায় হামলা চালানো হলে তারাও পশ্চিম এশিয়ায় মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থানগুলোয় হামলা চালাবে।  

প্রথম পোস্টের পর মার্কিন প্রেসিডেন্ট আরও একটি পোস্টে লিখে ইরানকে সময়সীমা নির্দিষ্ট করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি লিখেছেন, "মঙ্গলবার, রাত ৮ টা (মার্কিন সময়)"। অর্থাৎ , ভারতীয় সময় অনুযায়ী বুধবার সকাল সাড়ে ৬টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এরপর মার্কিন প্রেসিডেন্ট বলেন , "ওরা যদি দ্রুত বোঝাপড়ায় না আসে, তাহলে আমি সব উড়িয়ে তেলের দখল নেব।"

তবে এই মুহূর্তে ইরানের তেল ভাণ্ডারের দখল নেওয়া কঠিন। কারণ বারবার যুদ্ধে পাল্টা মার  দিয়ে নিজেদের শক্তিশালী অবস্থান স্পষ্ট করেছে ইরান। ট্রাম্পের হুমকির পর ইরানের সেনা সদর দফতরের প্রতিনিধি জেনারেল আলি আবদোল্লাহি আলিয়াবাদি বলেছেন , "হার স্বীকার করে নেওয়ার পর আমেরিকার আগ্রাসী ও যুদ্ধবাদী প্রেসিডেন্ট ফের মরিয়া হয়ে উঠেছেন। অসহায়, ভারসাম্যহীন ও নির্বোধের মতো কাজ করছেন তিনি। ইরানের পরিকাঠামো-সহ  জাতীয় সম্পদকে নিশানা করার ভয় দেখাচ্ছেন।"

আরও পড়ুন

৭১-এর পর প্রথম! বঙ্গোপসাগরে চিনা প্রযুক্তির সাবমেরিন নামাচ্ছে পাকিস্তান, চিন্তায় দিল্লি
জুন ১৯, ২০২৬

বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্জ

বাংলাদেশ-পাকিস্তান নিয়ে বিস্ফোরক মন্তব্য! চরমপন্থী কার্যকলাপ ঘিরে উদ্বেগ প্রকাশ ইজরায়েলের
জুন ১৯, ২০২৬

দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্রশ্ন তুললেন রাষ্ট্রদূত রুভেন আজারে

যুদ্ধের ইতি টেনে শান্তির পথে তেহরান-ওয়াশিংটন! হরমুজ খুলতে যুগান্তকারী সমঝোতায় সিলমোহর
জুন ১৮, ২০২৬

যুদ্ধ ছেড়ে এবার শান্তির বার্তা! ডিজিটাল চুক্তিতে হরমুজ খুলতে সহমত ইরান-আমেরিকা

এবার লন্ডনে ডিম হামলার মুখে এনসিপি নেতা! হাতকড়া পড়ল আওয়ামী লীগ নেতার হাতে
জুন ১৬, ২০২৬

বিলেতের মাটিতে বাংলার রাজনৈতিক উত্তাপ! লন্ডনে এমপি হাসনাত আবদুল্লাহকে লক্ষ্য করে ডিম হামলা

লন্ডনে ভারতীয় বংশোদ্ভূত যুবক খুন! তদন্তে পুলিশ
জুন ১৪, ২০২৬

রহস্যে ঘেরা খুন! লন্ডনে প্রাণ গেল ভারতীয় বংশোদ্ভূত তরুণের

ঢাকায় ফের সক্রিয় হাসিনা অনুগামীরা! ১৪ জনকে আটক করল পুলিশ
জুন ১৪, ২০২৬

নিষেধাজ্ঞা উড়িয়েই রাজপথে শক্তি প্রদর্শন! ঢাকায় হাসিনার ১৪ অনুগামীকে আটক করল পুলিশ

ইতিহাসে প্রথমবার! শেয়ার বাজারের ম্যাজিকে বিশ্বের প্রথম ‘ট্রিলিয়নার’ হলেন ইলন মাস্ক
জুন ১৩, ২০২৬

লাফিয়ে বাড়ল শেয়ারের দাম! এবার ট্রিলিয়নের গণ্ডি ছুঁয়ে বিশ্বকে চমকে দিলেন ইলন মাস্ক

হরমুজে ভারতীয় জাহাজে ড্রোন হামলার ছক ইরানের! চাঞ্চল্যকর দাবি ট্রাম্পের
জুন ১৩, ২০২৬

৩ নাবিকের মৃত্যুর ক্ষোভ ঢাকতেই সাফাই! ভারতীয় জাহাজে হামলার দায়ে ইরানকে দুষলেন ট্রাম্প

৩ নাবিকের মৃত্যুর পর ফের তাণ্ডব ওমানে! মাঝ দরিয়ায় আক্রান্ত ভারতীয় জাহাজ
জুন ১২, ২০২৬

শিনাস বন্দরের অদূরে দাউ দাউ করে জ্বলল ‘এমটি জলবীর’, ২০ জন দেশীয় কর্মীর নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ

প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সংঘাত!এখনও দূরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের রেকর্ড
জুন ১১, ২০২৬

৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ

এভারেস্টের চূড়াতেও ‘ট্রাফিক জ্যাম’! ৭ হাজার মিটার উঁচুতে বরফ গলে জলের স্রোতে তীব্র উদ্বেগ
জুন ১১, ২০২৬

৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপারা

আফগানিস্তানে হামলা পাকিস্তানের! শিশু-সহ ১৩ জনের মৃত্যুর দাবি কাবুলের
জুন ১০, ২০২৬

বিষয়টি ঘিরে আন্তর্জাতিক মহলে তীব্র উদ্বেগের সৃষ্টি হয়েছে

চিনকে বড় ধাক্কা! BYD, আলিবাবা-সহ একাধিক সংস্থাকে কালো তালিকাভুক্ত করল আমেরিকা
জুন ১০, ২০২৬

এই সিদ্ধান্তকে ঘিরে আন্তর্জাতিক বাণিজ্য ও প্রযুক্তি মহলে শুরু হয়েছে জোর চর্চা

TV 19 Network NEWS FEED

দার্জিলিং থেকে গঙ্গাসাগর! বাংলায় মেগা হাইওয়ের ঘোষণা পূর্তমন্ত্রীর

দার্জিলিং থেকে গঙ্গাসাগর! বাংলায় মেগা হাইওয়ের ঘোষ...

প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা

প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সংঘাত!এখনও দূরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের রেকর্ড

প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সং...

৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ

এক হচ্ছে তৃণমূল - কংগ্রেস! জল্পনা উড়িয়ে স্পষ্ট বার্তা হাত শিবিরের

এক হচ্ছে তৃণমূল - কংগ্রেস! জল্পনা উড়িয়ে স্পষ্ট বা...

এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের

এভারেস্টের চূড়াতেও ‘ট্রাফিক জ্যাম’! ৭ হাজার মিটার উঁচুতে বরফ গলে জলের স্রোতে তীব্র উদ্বেগ

এভারেস্টের চূড়াতেও ‘ট্রাফিক জ্যাম’! ৭ হাজার মিটার...

৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...