নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন - হরমুজ প্রণালী খোলা রাখতে বিভিন্ন দেশের কাছে সাহায্যের আর্জি জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর আর্জি প্রত্যাখ্যান করে দিয়েছে মিত্র দেশগুলি। এরপর ‘একলা চলো রে’ নীতি অনুসরণ করলেন ট্রাম্প। হরমুজ প্রণালীর অদূরে ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোতে শক্তিশালী বোমা হামলা চালাল আমেরিকা।
বুধবার ভোরে এক্স হ্যান্ডেলে আমেরিকার সেন্ট্রাল কম্যান্ডের তরফ থেকে জানানো হয়েছে, হরমুজ প্রণালীর অদূরে ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো লক্ষ্য করে ‘বাঙ্কার বাস্টার’ বোমা হামলা চালানো হয়েছে। ৫ হাজার পাউন্ডের ডিপ পেনিট্রেটর বোমা ফেলা হয়েছে। এই স্থানগুলোতে থাকা ইরানের জাহাজ-বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলো প্রণালীটিতে আন্তর্জাতিক নৌচলাচলের জন্য ঝুঁকি সৃষ্টি করেছিল।
উল্লেখ্য, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, ইউরোপের একাধিক দেশের কাছে সাহায্যের অনুরোধ করেন ট্রাম্প। প্রত্যাখ্যান করায় সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, “আমরা বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ। বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী রয়েছে আমাদের। কাউকে লাগবে না আমাদের। আমি শুধু জানতে চেয়েছিলাম আমার প্রস্তাবে ওরা কী করবে। কারণ আমি বহুদিনই বলেছি, আমাদের প্রয়োজনে ওরা সবাই পাশে থাকবে না। বহুদিন ধরে এই দেশগুলিতে মার্কিন অনুদান পাঠানো হয়।“
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহণের সমুদ্রপথ হরমুজ প্রণালী। ওমান উপসাগরের সঙ্গে পারস্য উপসাগরকে যুক্ত করেছে হরমুজ প্রণালী। হরমুজ প্রণালী খুব চওড়া নয়। সংকীর্ণতম বিন্দুতে মাত্র ৩৩ কিলোমিটার চওড়া। এই পথ দিয়ে বিশ্ববাজারে পৌঁছয় প্রতিদিন প্রায় ২ কোটি ব্যারেল তেল। হরমুজ প্রণালী দিয়ে ইরানের তেল রফতানি করে সবচেয়ে বেশি। প্রায় ৯০ শতাংশ। হরমুজ প্রণালী দিয়ে ট্য়াঙ্কারে করে নিয়ে যাওয়া হয় বিশ্বজুড়ে ২০ শতাংশ জ্বালানি তেল।
ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার
জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের
রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা
৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা
পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল
ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে
ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ
টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত
সাহবুদ্দিনের পদত্যাগের পর নতুন বিতর্ক, লন্ডনে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের জল্পনায় সরকারের সাফাই
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের