6a53a7db154af_Gallery_1783867214468
জুলাই ১২, ২০২৬ রাত ০৮:১৪ IST

হরমুজে হামলার পর নিখোঁজ ভারতীয়! উদ্বেগ প্রকাশ করে কড়া বার্তা দিল্লির

নিজস্ব প্রতিনিধি , দিল্লি - হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করল ভারত। আক্রান্ত জাহাজে মোট ১১ জন ভারতীয় ছিলেন। তাঁদের মধ্যে ১০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে এখনও এক জনের খোঁজ মেলেনি। ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বিদেশ মন্ত্রক। পরিস্থিতি শান্ত করার আহ্বান জানানো হয়েছে। নিখোঁজ ভারতীয়কে খুঁজে বের করতে উদ্ধার অভিযান জারি রয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা ও ইজরায়েলের যৌথ বাহিনী ইরানে সামরিক অভিযান চালায়। সেই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হন বলে দাবি করা হয়। সম্প্রতি তাঁর শেষকৃত্যও সম্পন্ন হয়। কয়েক সপ্তাহ আগে আমেরিকা ও ইরানের মধ্যে একটি সমঝোতা হয়। সেই সংঘর্ষবিরতির শর্তে দু’মাসের জন্য উত্তেজনা কমানোর কথা বলা হয়। কিন্তু অভিযোগ, সেই চুক্তির শর্ত ভেঙেছে ইরান। তারা হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজগুলিকে লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে।

এই পরিস্থিতিতেই ফের উত্তপ্ত হয়ে ওঠে পশ্চিম এশিয়া। রবিবার ভোরে ওমান উপকূলের কাছে এক ঘটনা ঘটে। সেখানে হরমুজ প্রণালীতে সাইপ্রাসের পতাকাবাহী পণ্যবাহী জাহাজ জিএফএস গ্যালাক্সি হামলার মুখে পড়ে। বিদেশ মন্ত্রকের তথ্য অনুযায়ী, জাহাজটিতে ১১ জন ভারতীয় নাগরিক ছিলেন। তাঁদের মধ্যে ১০ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। তবে এক জন নাবিক এখনও নিখোঁজ রয়েছেন। ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস গোটা পরিস্থিতির উপর কড়া নজর রাখছে। উদ্ধার ও তল্লাশি অভিযানে তারা স্থানীয় প্রশাসনকে সহায়তাও করছে।

দিল্লি জানায়, এই অঞ্চলে বাণিজ্যিক জাহাজের উপর ধারাবাহিক হামলা অত্যন্ত উদ্বেগজনক। দ্রুত উত্তেজনা কমিয়ে আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজতে হবে। পাশাপাশি আন্তর্জাতিক জলপথে অবাধ ও নিরাপদ নৌচলাচল নিশ্চিত করার দাবিও জানিয়েছে ভারত। এদিকে এই হামলাকে ঘিরে আমেরিকা ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ওয়াশিংটনের অভিযোগ, জাহাজটিতে হামলার পিছনে হাত রয়েছে ইরানের। হামলায় জাহাজটির ইঞ্জিনরুম ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করা হয়েছে।

এর জবাবে মার্কিন সেন্ট্রাল কমান্ড ইরানের লক্ষ্যবস্তুতে পাল্টা আঘাত হেনেছে। অন্যদিকে তেহরানের দাবি অন্য। তারা হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করে সতর্কতামূলক সামরিক পদক্ষেপ নিয়েছিল। সেই সময় অনুমোদনহীন পথে একটি জাহাজ প্রবেশ করায় এই দুর্ঘটনা ঘটে। ইরান ফের স্পষ্ট করেছে, তাদের অনুমতি ছাড়া ওই জলপথ কেউ ব্যবহার করতে পারবে না। একইসঙ্গে পশ্চিম এশিয়ায় থাকা মার্কিন ঘাঁটিগুলিতে পাল্টা হামলার দাবিও করেছে তারা। এর জেরে একাধিক দেশে বিমান হামলার সতর্কতামূলক সাইরেন বেজে উঠেছে।

বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানায়, 'ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালীতে জিএফএস গ্যালাক্সি জাহাজে হামলার ঘটনা আমরা তীব্রভাবে নিন্দা করছি। আমাদের দূতাবাস পরিস্থিতির উপর নজর রাখছে। তারা উদ্ধারকাজে সবরকম সহযোগিতা করছে'।

পাশাপাশি ভারত জোর দিয়ে জানায়, বাণিজ্যিক জাহাজ ও অসামরিক পরিকাঠামোকে নিশানা করা অবিলম্বে বন্ধ করতে হবে। আন্তর্জাতিক আইন মেনে আন্তর্জাতিক জলপথে স্বাধীন ও অবাধ নৌচলাচল দ্রুত ফিরিয়ে আনারও দাবি জানিয়েছে নয়াদিল্লি। পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে বলেও জানানো হয়েছে।

আরও পড়ুন

ইরানে যুদ্ধের বড় বলি শিশুরা! ৫ মাসে হতাহত ২,৫০০-র বেশি শিশু, উদ্বেগ ইউনিসেফের রিপোর্টে
আগস্ট ০৩, ২০২৬

ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার

দাবানল নেভাতে গিয়ে আকাশেই ভয়াবহ দুর্ঘটনা! দুই কপ্টারের সংঘর্ষে মৃত ২
আগস্ট ০৩, ২০২৬

জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট

অশান্তিতে রক্তাক্ত নেপাল! মৃত্যু ৩ জনের, জারি কার্ফু
আগস্ট ০৩, ২০২৬

ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি

২ বছর পর প্রথমবার প্রকাশ্যে আসবেন হাসিনা! দিল্লির অনুষ্ঠানে উঠবেন মঞ্চে
আগস্ট ০২, ২০২৬

বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা

ক্যানসারের টিকায় বড় সাফল্য! সুস্থ রোগী, দাবি রুশ গবেষকদের
আগস্ট ০১, ২০২৬

মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের

সীমান্তে শরণার্থীদের ঢল! মরক্কো থেকে স্পেনে ঢোকার চেষ্টায় মৃত ৯
জুলাই ৩১, ২০২৬

রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা

বাংলাদেশ নয়, ৫ হাজার রোহিঙ্গাকে ফেরাচ্ছে মালয়েশিয়া! রাজি মায়ানমার
জুলাই ৩০, ২০২৬

৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা

পাক অধিকৃত কাশ্মীরকে পাক কাশ্মীর বলল মার্কিন সংবাদপত্র! প্রতিবাদ ভারতের
জুলাই ৩০, ২০২৬

পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের

ওরা ভারতের মতোই শত্রু! বিতর্কিত মন্তব্যে ফের চাপে পাকিস্তান
জুলাই ২৯, ২০২৬

বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ

অধিকৃত কাশ্মীরে ভোট ঘিরে অশান্তি! পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
জুলাই ২৮, ২০২৬

অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের

ইউরোপে দাবানলের দাপট! আগুনের বুকেই জন্ম ঝড়ের, ঘরছাড়া ৩ লক্ষের বেশি
জুলাই ২৮, ২০২৬

আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল

যুদ্ধের অস্ত্র যৌন নির্যাতন! রাষ্ট্রসংঘে রাশিয়ার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
জুলাই ২৮, ২০২৬

ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে

জেহাদ ছাড়া পথ নেই! মোজতবার মন্তব্যে নতুন করে চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনা
জুলাই ২৭, ২০২৬

ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ

নাম ধরে ডাক, তারপর গুলি! কানাডার রাস্তায় খুন হল ভারতীয় বংশোদ্ভূত তরুণী
জুলাই ২৭, ২০২৬

টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত

লন্ডনে গিয়ে হাসিনার সঙ্গে ফোনে কথা! প্রাক্তন রাষ্ট্রপতিকে ঘিরে জল্পনায় মুখ খুলল বাংলাদেশ সরকার
জুলাই ২৭, ২০২৬

সাহবুদ্দিনের পদত্যাগের পর নতুন বিতর্ক, লন্ডনে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের জল্পনায় সরকারের সাফাই

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের