নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভোটের মুখে আইনি জটিলতায় জড়ালেন নন্দীগ্রামের ভূমিপুত্র পবিত্র কর। হুমকি ও ছিনতাইয়ের অভিযোগে এফআইআর FIR দায়ের হতেই তা খারিজের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হলেন নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী। ভোটের মুখে এই আইনি লড়াই নন্দীগ্রামের রাজনৈতিক উত্তাপকে আরও বাড়িয়ে তুলেছে।
শুক্রবার পবিত্র করের পক্ষ থেকে FIR খারিজের আবেদন জানানো হয় এবং একইসঙ্গে রক্ষাকবচ চেয়ে জরুরি শুনানির আবেদন করা হয়। বিষয়টি গুরুত্ব দিয়ে বিচারপতি অজয়কুমার মুখোপাধ্যায় মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। আগামী সপ্তাহেই এই মামলার শুনানি হতে পারে বলে জানা গেছে। ঘটনার সূত্রপাত ৭ এপ্রিল নন্দীগ্রামের কৃষ্ণনগর এলাকার বাসিন্দা বুদ্ধদেব গিরি থানায় অভিযোগ দায়ের করেন।
বুদ্ধদেব গিরির দাবি, ৬ এপ্রিল নিজের বাড়ির কাছে বসে থাকার সময় পবিত্র কর দলবল নিয়ে সেখানে যান এবং তাকে ‘জয় বাংলা’ স্লোগান দিতে বলেন। অভিযোগ, তিনি তা অস্বীকার করায় তাকে মারধর করা হয় এবং তার কাছ থেকে ৩৭০০ টাকা ছিনতাই করা হয়। এই অভিযোগের ভিত্তিতেই পবিত্র কর-সহ মোট চার জনের বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে।
সরকারি কর্মীদের পুজোর উপহার দিল রাজ্য
তোষণমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার বার্তা শিক্ষামন্ত্রীর
ফেসবুক লাইভে এসে একাধিক অভিযোগ মমতার
প্রাথমিকভাবে যুবকটি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে
নিউ আলিপুরে সুমিত রায়ের বাড়িতে সিআইডি
নেতাজির ফাইলস খোলা নিয়ে সরব মমতা ব্যানার্জী
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের