নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - রাজ্যের পালাবদলের পর সরকারের নির্দেশ মেনে ইছামতি নদীর ধারে চললো ডবল ইঞ্জিনের বুলডোজার। আর্থ মুভার দিয়ে শুরু হয় উচ্ছেদ অভিযান। প্রশাসনের কড়া নিরাপত্তার মধ্যেই চলে ভাঙার কাজ। ঘটনাস্থলে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। এছাড়াও ছিলেন ম্যাজিস্ট্রেট, দমকল ও অ্যাম্বুলেন্স সহ বিভিন্ন দফতরের কর্মীরা।
পুলিশ সূত্রে জানা গেছে , গত ২৬ জুন আদালতের নির্দেশে টাকির ইছামতি নদীর ধারে অবৈধ নির্মাণের বিরুদ্ধে নোটিশ জারি করেছিল পৌরসভা। পৌরসভার নির্দেশ অনুযায়ী বুধবার সিটি গেস্ট হাউস ভাঙার কাজ শুরু হয়। তবে দিশা গেস্ট হাউসের পক্ষ থেকে প্রয়োজনীয় মালপত্র সরানোর জন্য পৌরসভার কাছে তিন দিনের সময় চাওয়া হয়েছে। সেই কারণে এদিন ওই গেস্ট হাউস ভাঙা হয়নি। যদিও গেস্ট হাউসের ভেতর থেকে মালপত্র সরানোর কাজ শুরু করেছেন কর্তৃপক্ষ।
প্রশাসনের দাবি, আদালতের নির্দেশ মেনেই এই উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। ইছামতি নদীর ধারে অবৈধভাবে গড়ে ওঠা নির্মাণগুলির বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে। যেসব নির্মাণের ক্ষেত্রে নোটিশ জারি করা হয়েছে, সেগুলির বিরুদ্ধেও নিয়ম মেনে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের