নিজস্ব প্রতিনিধি , কলকাতা - জেলবন্দি অবস্থাতেই আইনি লড়াই শুরু করলেন তৃণমূল নেতা তথা রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু। পুর নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতারির বিরুদ্ধে এবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন তিনি। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর দুর্নীতির একাধিক মামলায় সক্রিয় হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
পুর নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘদিন ধরেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের নজরে ছিলেন সুজিত বসু। অভিযোগ, দমদম পুরসভায় চাকরি পাইয়ে দেওয়ার নামে অর্থের বিনিময়ে বেআইনি সুপারিশ করা হয়েছিল। তদন্তকারীদের দাবি, শতাধিক চাকরিপ্রার্থীর নাম সুপারিশ করেছিলেন প্রাক্তন মন্ত্রী এবং এই গোটা প্রক্রিয়ায় বিপুল অঙ্কের টাকার লেনদেন হয়েছে।
গত ৬ এপ্রিল থেকে শুরু করে বিধানসভা ভোট চলাকালীন একাধিকবার তাকে তলব করা হয়েছিল। তবে নির্বাচনী প্রচারে ব্যস্ত থাকার কারণ দেখিয়ে সেই সময় হাজিরা এড়াতে আদালতের দ্বারস্থ হন তিনি। পরবর্তীতে আদালতের নির্দেশ মেনে ভোটপর্ব শেষ হওয়ার পর তদন্তে যোগ দেন সুজিত বসু। কয়েক দফা জেরা করা হয় তাকে। তল্লাশি চলে তার বাড়ি ও অফিসেও। এরপর গত ১১ মে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করে ইডি।
বর্তমানে তিনি জেল হেফাজতে রয়েছেন। আর সেখান থেকেই আইনজীবীর মাধ্যমে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করেছেন প্রাক্তন মন্ত্রী। বিচারপতি শম্পা দত্ত পালের এজলাসে খুব শীঘ্রই এই মামলার শুনানি হতে পারে। শুক্রবার জরুরি ভিত্তিতে শুনানির সম্ভাবনাও রয়েছে বলে আদালত সূত্রে খবর। অন্যদিকে তদন্তকারীরা এখনও সুজিত বসুর আর্থিক লেনদেন ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখছেন। তদন্তকারী সংস্থার দাবি, নিয়োগ দুর্নীতির সূত্র আরও গভীরে পৌঁছতে পারে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের