নিজস্ব প্রতিনিধি , কলকাতা - শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে সিবিআইয়ের মামলার শুনানি শেষ হলেও রায়দান আপাতত স্থগিত রেখেছে হাইকোর্ট। ইতিমধ্যেই ইডির মামলায় জামিন পেয়েছেন তিনি। ফলে সিবিআইয়ের মামলাতেও যদি জামিন মেলে, তবে দীর্ঘদিনের কারাবাস শেষে মুক্তির সম্ভাবনা তৈরি হতে পারে প্রাক্তন শিক্ষামন্ত্রীর।
সূত্রের খবর, ২০২২ সালে নিয়োগ দুর্নীতি মামলায় ইডির তল্লাশিতে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তার ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে বিপুল অর্থ উদ্ধার হয়। এরপর প্রথমে অর্পিতা, পরে পার্থ গ্রেফতার হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে। পরে একই মামলায় সিবিআই তদন্ত শুরু করে। বর্তমানে প্রেসিডেন্সি জেলে বন্দি রয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী।
জেলবন্দি অবস্থায় বারবার অসুস্থতার কারণ দেখিয়ে জামিনের আবেদন করেন পার্থ। সম্প্রতি ইডির দায়ের করা মামলায় জামিন মিললেও জেল থেকে মুক্তি পাননি তিনি, কারণ সিবিআইয়ের মামলার প্রক্রিয়া তখনও চলছিল। সোমবার বিচারপতি শুভ্রা ঘোষের সিঙ্গল বেঞ্চে এই মামলার শুনানি সম্পূর্ণ হয়। তবে আদালত রায়দান স্থগিত রেখেছে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের