নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও সংস্থার অফিসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অভিযানের জেরে রাজ্য রাজনীতিতে যে তীব্র ঝড় উঠেছে। আর সেই ঘটনা এবার গড়াল সুপ্রিম কোর্টের দোরগোড়ায়। কলকাতা হাই কোর্টে দ্রুত শুনানির আবেদন খারিজ হওয়ার পরেই সম্ভাব্য সুপ্রিম কোর্ট যাত্রার আগাম প্রস্তুতি নিল রাজ্য সরকার।
শুক্রবার কলকাতা হাই কোর্ট ইডির দ্রুত শুনানির আর্জি নাকচ করে দেওয়ার পর থেকেই জল্পনা শুরু হয়, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে। সেই সম্ভাবনাকে মাথায় রেখেই শনিবার সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করল রাজ্য সরকার। একতরফা শুনানি যাতে না হয়, সেই উদ্দেশ্যেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। ঘটনার সূত্রপাত ২০২০ সালের দিল্লির কয়লা পাচার মামলাকে কেন্দ্র করে। ওই মামলায় অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালার বিরুদ্ধে তদন্ত করতে গিয়ে বৃহস্পতিবার ইডি তল্লাশি চালায় প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়ি এবং সল্টলেকের আইপ্যাক অফিসে।
অভিযানের পরপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ তোলেন, বিজেপি ইডিকে ব্যবহার করে ভোটের রণকৌশল ও প্রার্থী তালিকা চুরির চেষ্টা করছে। এই অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যেই বিষয়টি পৌঁছায় কলকাতা হাইকোর্টে। ইডি অভিযানের বৈধতা চ্যালেঞ্জ করে তৃণমূল কংগ্রেস আদালতের দ্বারস্থ হয়। পালটা তদন্তে বাধা দেওয়ার অভিযোগ এনে ইডিও মামলা করে। শুক্রবার বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে দুই মামলার শুনানি ওঠে। কিন্তু এজলাসে তীব্র বিশৃঙ্খলার জেরে শুনানি স্থগিত করে ১৪ জানুয়ারি পরবর্তী তারিখ ধার্য করা হয়।
এরপর দ্রুত শুনানি ও আলাদা বেঞ্চ গঠনের আবেদন জানিয়ে হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির কাছে ইমেল পাঠায় ইডি। যদিও সেই আবেদনও খারিজ করে দেওয়া হয় এবং স্পষ্ট জানানো হয়, ১৪ জানুয়ারিতেই মামলার শুনানি হবে। এই সিদ্ধান্তের পরই সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে ইডি সোমবারই মামলা দায়ের হতে পারে বলে খবর। রাজ্য সরকারের ক্যাভিয়েট দাখিল স্পষ্ট করে দিচ্ছে, এই মামলায় কোনও একতরফা রায় মানতে নারাজ নবান্ন।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের