নিজস্ব প্রতিনিধি , কলকাতা - কালীঘাট তৃণমূল ছেড়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে যোগ দিয়েই বিস্ফোরক মদন মিত্র। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বিস্ফোরক মন্তব্য করেন কামারহাটির বিধায়ক মদন মিত্রের। একইসঙ্গে তিনি দাবি করেন, অভিষেকের নেতৃত্বে বিজেপিকে হারানো সম্ভব নয়। তবে দল ছাড়লেও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি নিজের শ্রদ্ধা অটুট বলেই জানিয়েছেন মদন।
বুধবার আনুষ্ঠানিকভাবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবিরে যোগ দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে একের পর এক বিস্ফোরক অভিযোগ করেন মদন মিত্র। তার অভিযোগ, তৃণমূলের সংগঠনে এমন এক পরিবেশ তৈরি হয়েছিল যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তই ছিল শেষ কথা। মদনের দাবি, দলের মধ্যে মত প্রকাশের স্বাধীনতা ছিল না।
তার কথায়, 'অভিষেক যা বলবে সেটাই হবে, যা করবে সেটাই হবে। অন্য কাউকে কিছু করতে দেওয়া হতো না। ইডির থেকেও এবি বেশি ভয়ংকর। কখন দল থেকে তাড়িয়ে দেওয়া হবে, সেই আতঙ্কে থাকতে হতো।' তিনি আরও অভিযোগ করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শও গুরুত্ব দেন না। সেই কারণেই দলের বহু পুরনো নেতা-কর্মী ক্রমশ দূরে সরে যাচ্ছেন।
তবে কালীঘাট তৃণমূল ছাড়লেও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি নিজের ব্যক্তিগত শ্রদ্ধার কথা স্পষ্ট করে দেন তিনি। মদন বলেন, 'পার্টিটা শুধু অভিষেকের নয়, কর্মীদেরও। মমতা এগিয়ে যেতেন, আমরা তার ছায়াকে অনুসরণ করতাম। কিন্তু সেখানে থেকে আর কাজ করতে পারছিলাম না।'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের