নিজস্ব প্রতিনিধি, কলকাতা – কয়লাকাণ্ডে ফের সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডির অভিযানের মাঝেই লাউডন স্ট্রিটে I-Pac-এর কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনাকে কেন্দ্র করে তুঙ্গে রাজনৈতিক তরজা। সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “ইডির তল্লাশির সময় মুখ্যমন্ত্রীর যাওয়া অসাংবিধানিক।“
মুখ্যমন্ত্রীর পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে শুভেন্দু অধিকারীর অভিযোগ, “মুখ্যমন্ত্রী যা করলেন সাংবিধানিক কাজে হস্তক্ষেপ এবং কাজে বাধা দান। এই কাজকে নিন্দা জানাই। ইডির উচিত তার ক্ষমতা বলে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া। আইনের মাধ্যমে ব্যবস্থা নেবেন তারা। I-Pac-এর কাছে ভোটার লিস্ট থাকবে কেন? আমি ইডির তদন্তের ব্যাপারে ঢুকব না। সিপি ও মুখ্যমন্ত্রীর যাওয়াকে অসাংবিধানিক ও অনৈতিক বলে মনে করি। রাজীব কুমারের সময়ও একই কাজ করেছিলেন।“
উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে শেক্সপিয়র সরণী সংলগ্ন লাউডন স্ট্রিটের একটি বহুতল আবাসনে নির্বাচন কৌশল রচনাকারী সংস্থা I-Pac-এর কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে পৌঁছন ইডি আধিকারিকরা। তল্লাশি চলাকালীন সেখানে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন কলকাতা পুলিশের কমিশনার মনোজ বর্মা। এরপর সেখান থেকে সবুজ ফাইল হাতে নিয়ে বেরিয়ে যান মুখ্যমন্ত্রী।
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
আর্থিক সহায়তা দ্রুত পৌঁছাতে বিশ্ববিদ্যালয়কে নতুন নির্দেশিকা
অপমানিত হলেও তসলিমার ডাকে সাড়া দেব! ধিক্কার দেওয়া দর্শকদেরও দোষ দিলেন না কবি
রবীন্দ্রসদনে জয় গোস্বামীর অপমানে ব্যথিত তসলিমা! মুক্ত পরিবেশ নিয়ে সরব লেখিকা
দলের একাংশের বিরুদ্ধে ইঙ্গিত, তোলাবাজি নিয়ে বিজেপির অন্দরেই অস্বস্তি
মহারাষ্ট্র-উত্তরপ্রদেশের আদলে নতুন এটিএসের ভাবনা, STF-কে একত্র করে আরও কড়া নজরদারির পরিকল্পনা
প্রত্যাবর্তনের জন্য শুভেন্দুকে ধন্যবাদ জানান তসলিমা নাসরিন
সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের জন্য শুরু নতুন ব্যবস্থা
মঞ্চে উঠেই ফিরে গেলেন জয় গোস্বামী
তসলিমাকে নাগরিক সংবর্ধনা শুভেন্দুর
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের