নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ – প্রায় ২ বছর ধরে রাওয়ালপিণ্ডির আদিয়ালা জেলে রয়েছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা পাক ক্রিকেটার ইমরান খান। আচমকা তাঁকে হত্যা করা হয়েছে বলে দাবি ওঠে। সেই জল্পনা নস্যাৎ করে দেয় পাক জেল কর্তৃপক্ষ। এই আবহে ফের ইমরানের মৃত্যুর জল্পনা উস্কে দিলেন তাঁর ছেলে কাশিম খান।
এক আন্তর্জাতিক সংবাদ সংস্থার প্রশ্নের জবাবে লিখিত ভাবে কাশিম খান জানিয়েছেন, “বাবা নিরাপদে আছেন কিনা, আহত হয়েছেন কিংবা আদৌ বেঁচে আছেন কিনা এটা জানতে না পারা এক প্রবল মানসিক অত্যাচার। ওঁর সম্পর্কে কিছুই জানতে পারছি না। আমাদের সবচেয়ে বড় ভয়, অপরিবর্তনশীল কিছু আমাদের থেকে লুকনো হচ্ছে কিনা।“
সূত্রের খবর, ইসলামাবাদ হাই কোর্ট ও আদিয়ালা জেলের বাইরে প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে ইমরানের দল পিটিআই। ক্ষুব্ধ ইমরানের বোন আলিমা খান বলেন, “দাদার মাথার একটা চুলও স্পর্শ করতে পারবে না ওরা। সব দিক থেকেই আদালত অবমাননা করা হচ্ছে। বিচার ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। ভালো বিচারক আছেন, কিন্তু তাঁদের স্বায়ত্তশাসন কেড়ে নেওয়া হয়েছে।“
তিনি আরও বলেন, ”তিন থেকে চার সপ্তাহ আগে যখন ওঁকে দেখেছি, চমৎকার স্বাস্থ্য ছিল। ফলে ওরা দাবি করতে পারবেন না বয়সজনিত কারণে বা অসুস্থতার কারণে তাঁর মৃত্যু হয়েছে। সমস্যাটা হল, কী করে ওঁর এখনকার স্বাস্থ্য সম্পর্কে আমরা পুরোপুরি নিশ্চিত হব?” উল্লেখ্য, ইমরান খানের বিরুদ্ধে রাষ্ট্রীয় উপহার বিক্রি এবং অন্যান্য দুর্নীতির মামলা হয়েছে।
মেগা টুর্নামেন্টের মাঝেই নিউ ইয়র্কের ব্যস্ততম রাস্তায় রক্তপাত! তদন্তে নেমে একজনকে আটক করল পুলিশ
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্জ
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্রশ্ন তুললেন রাষ্ট্রদূত রুভেন আজারে
যুদ্ধ ছেড়ে এবার শান্তির বার্তা! ডিজিটাল চুক্তিতে হরমুজ খুলতে সহমত ইরান-আমেরিকা
বিলেতের মাটিতে বাংলার রাজনৈতিক উত্তাপ! লন্ডনে এমপি হাসনাত আবদুল্লাহকে লক্ষ্য করে ডিম হামলা
রহস্যে ঘেরা খুন! লন্ডনে প্রাণ গেল ভারতীয় বংশোদ্ভূত তরুণের
নিষেধাজ্ঞা উড়িয়েই রাজপথে শক্তি প্রদর্শন! ঢাকায় হাসিনার ১৪ অনুগামীকে আটক করল পুলিশ
লাফিয়ে বাড়ল শেয়ারের দাম! এবার ট্রিলিয়নের গণ্ডি ছুঁয়ে বিশ্বকে চমকে দিলেন ইলন মাস্ক
৩ নাবিকের মৃত্যুর ক্ষোভ ঢাকতেই সাফাই! ভারতীয় জাহাজে হামলার দায়ে ইরানকে দুষলেন ট্রাম্প
শিনাস বন্দরের অদূরে দাউ দাউ করে জ্বলল ‘এমটি জলবীর’, ২০ জন দেশীয় কর্মীর নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপারা
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা