নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ – বেশ কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল জেলের মধ্যে অসুস্থ হয়ে পড়েছেন ক্রিকেট বিশ্বকাপ জয়ী অধিনায়ক ও পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা ‘পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ’ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা-প্রধান ইমরান খান। তাঁকে জেল থেকে ‘গোপনে’ হাসপাতালে সরানোর পরিকল্পনা করা হচ্ছে বলে অভিযোগ। এই নিয়ে ‘কাপ্তানের’ স্বাস্থ্য নিয়ে জল্পনা তুঙ্গে।
‘পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ’-এর তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, পরিবারকে না জানিয়ে গোপনে হাসপাতালে ভর্তি করার পরিকল্পনা করা হচ্ছে ইমরান খানকে। যা ঘটছে তা মৌলিক অধিকার ও আইনি বিধানের গুরুতর লঙ্ঘন। ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া হচ্ছে ইমরান খানের স্বাস্থ্য ও জীবন। অবিলম্বে তাঁর উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এর আগে পিটিআইয়ের তরফে দাবি করা হয়, ইমরানের ডান চোখের ৮৫ শতাংশ দৃষ্টিশক্তি নষ্ট হয়েছে।
উল্লেখ্য, ইমরান ও তাঁর স্ত্রী বিরুদ্ধে অভিযোগ, ২০২১ সালে সৌদি সরকারের কাছ থেকে পাওয়া মূল্যবান রাষ্ট্রীয় উপহার তোষাখানায় জমা না দিয়ে কম দামে নিজেদের কাছে রেখে দিয়েছিলেন ইমরান খান ও বুশরা বিবি। পরে সেগুলি চড়া দামে বিক্রি করে দিয়েছিলেন তাঁরা। ইমরান খানের বিরুদ্ধে রাষ্ট্রীয় উপহার বিক্রি এবং অন্যান্য দুর্নীতির মামলা হয়েছে। সেই মামলায় দুই বছরেরও বেশি সময় ধরে জেলবন্দি পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ক। ইমরান খানের বিরুদ্ধে শীঘ্রই দায়ের হতে চলেছে দেশদ্রোহিতার অভিযোগ। নিষিদ্ধ করা হতে পারে পিটিআইকে।
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্জ
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্রশ্ন তুললেন রাষ্ট্রদূত রুভেন আজারে
যুদ্ধ ছেড়ে এবার শান্তির বার্তা! ডিজিটাল চুক্তিতে হরমুজ খুলতে সহমত ইরান-আমেরিকা
বিলেতের মাটিতে বাংলার রাজনৈতিক উত্তাপ! লন্ডনে এমপি হাসনাত আবদুল্লাহকে লক্ষ্য করে ডিম হামলা
রহস্যে ঘেরা খুন! লন্ডনে প্রাণ গেল ভারতীয় বংশোদ্ভূত তরুণের
নিষেধাজ্ঞা উড়িয়েই রাজপথে শক্তি প্রদর্শন! ঢাকায় হাসিনার ১৪ অনুগামীকে আটক করল পুলিশ
লাফিয়ে বাড়ল শেয়ারের দাম! এবার ট্রিলিয়নের গণ্ডি ছুঁয়ে বিশ্বকে চমকে দিলেন ইলন মাস্ক
৩ নাবিকের মৃত্যুর ক্ষোভ ঢাকতেই সাফাই! ভারতীয় জাহাজে হামলার দায়ে ইরানকে দুষলেন ট্রাম্প
শিনাস বন্দরের অদূরে দাউ দাউ করে জ্বলল ‘এমটি জলবীর’, ২০ জন দেশীয় কর্মীর নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপারা
বিষয়টি ঘিরে আন্তর্জাতিক মহলে তীব্র উদ্বেগের সৃষ্টি হয়েছে
এই সিদ্ধান্তকে ঘিরে আন্তর্জাতিক বাণিজ্য ও প্রযুক্তি মহলে শুরু হয়েছে জোর চর্চা
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...