নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ – ক্রিকেট বিশ্বকাপ জয়ী অধিনায়ক ও পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা ‘পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ’ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা-প্রধান ইমরান খানকে সমর্থন ‘মহাপাপ’। তাঁর সমর্থনে গান বাধায় পাকিস্তানের জনপ্রিয় কাওয়ালি গায়কের বিরুদ্ধে মামলা শাহবাজ সরকারের।
সূত্রের খবর, পাকিস্তানের জনপ্রিয় কাওয়ালি গায়ক ফারাজ আমজাদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। অভিযোগ, তিনি একটি গান বেঁধেছেন যে গানের একটি অংশে উল্লেখ রয়েছে ‘বন্দি নম্বর ৮০৪’। এর সঙ্গে মিল রয়েছে ইমরান খানের। কারণ যে কারাগারে ইমরান বন্দি রয়েছেন সেখানে তাঁর ‘বন্দি নম্বর ৮০৪’। অরাজনৈতিক অনুষ্ঠানে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে।
উল্লেখ্য, ৮ সাংবাদিক ও ইউটিউবারের বিরুদ্ধে ইমরানের সমর্থনে অনলাইনে সন্ত্রাসবাদ ছড়ানোর অভিযোগ তোলা হয়েছে। সাংবাদিক ও ইউটিউবারদের অনুপস্থিতিতেই যাবজ্জীন কারাদণ্ডের সাজা শুনিয়েছে আদালত। দোষীদের মধ্যে রয়েছেন প্রাক্তন সেনাকর্তা তথা ইউটিউবার আদিল রাজা ও সৈয়দ আকবর হুসেন, সাংবাদিক ওয়াজাহাত সাইদ খান, সাবির শাকির ও শাহীন সেহবাই, ভাষ্যকার হায়দার রেজা মেহদি এবং বিশ্লেষক মইদ পিরজাদা।
২০২৩ সালের ৯ মে গ্রেফতার করা হয়েছিল ইমরান খানকে। সেই সময় পাকিস্তানের বিভিন্ন এলাকায় হিংসাত্মক প্রতিবাদ-বিক্ষোভ করেছিলেন তাঁর সমর্থকরা। ওই ঘটনাগুলিকে ‘সন্ত্রাসবাদী’ কার্যকলাপ বলে জানিয়েছে পাকিস্তানের সন্ত্রাসদমন আদালত। এরপরই আদালত জানায়, সেই সময় দোষী ৮ সাংবাদিক ও ইউটিউবারের বিরুদ্ধে হিংসায় উস্কানি দেওয়ার প্রমাণ পাওয়া গিয়েছে। গত বছরের ২০ ডিসেম্বর তোষাখানা দুর্নীতি-২ মামলায় ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে ইমরান এবং তাঁর স্ত্রী বুশরা বিবিকে। বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দি তাঁরা।
ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার
জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের
রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা
৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা
পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল
ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে
ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ
টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত
সাহবুদ্দিনের পদত্যাগের পর নতুন বিতর্ক, লন্ডনে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের জল্পনায় সরকারের সাফাই
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের