নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - মাধ্যমিক পরীক্ষা নিয়ে কেন্দ্রে কেন্দ্রে কড়া নিরাপত্তা নতুন নয়। সোমবার থেকে শুরু হয়ে গেল মাধ্যমিক। রাজ্যজুড়ে এবারের মোট পরীক্ষার্থীর সংখ্যা ৯ লক্ষ ৭১ হাজার ৩৭০ জন। জেলার বিভিন্ন কেন্দ্রে নির্দিষ্ট সময়ের আগে থেকেই পরীক্ষার্থীরা ভিড় জমিয়েছেন। বাঁকুড়ার ইন্দাস আকুই ইউনিয়ন হাই স্কুলে পরীক্ষার্থীর সংখ্যা ২৯১ জন। সেখানেও সকাল থেকেই চলছে ছাত্রীদের চেকিং।
ইন্দাস ব্লক থেকে মোট ১,৬৮৫ জন পরীক্ষার্থী মাধ্যমিক দিচ্ছেন। ১০:৪৫ থেকে শুরু পরীক্ষা।শেষ দুপুর ২টো। নির্দিষ্ট সময়ের কিছুক্ষণ আগেই সকলে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছেন তাদের আইডি ও অ্যাডমিট নিয়ে। এছাড়াও নির্দেশনা অনুযায়ী ট্রান্সপারেন্ট জলের বোতল ও বোর্ড ছাড়া অন্যকিছু নেওয়া যাবে না। তাই সমস্ত কিছু চেকিং করেই পরীক্ষা কেন্দ্রে ঢোকানো হচ্ছে ছাত্রীদের। পরীক্ষার্থীদের যাচাই করে তবেই কেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। অভিভাবকরাও প্রশাসন ও বিদ্যালয়ের আধিকারিকদের সহযোগিতা করছেন। প্রথম থেকে শেষদিন অবধি যেন সুষ্ঠভাবে সবটা পরিচালনা করা যায় সেদিকেই নজর রাখছে ইন্দাস আকুই বিদ্যালয় কর্তৃপক্ষ।

পরীক্ষার্থীদের মধ্যে একজন জানিয়েছেন , "যেমন উৎসাহিত ঠিক ততটাই নার্ভাস। একটু তো ভয় লাগছেই। তবে আমরা আগেও পরীক্ষা দিয়েছি তাই আলাদা কেন্দ্রের জন্য বিশেষ কিছু মনে হচ্ছে না। নিয়মানুযায়ী অ্যাডমিট কার্ড নিয়ে এসেছি। পিছনে লেখা আছে কাউকে যেন না সাহায্য করি। কারোর থেকে সাহায্য যেন না নি। বাকি যা নিয়ম পালন করা হচ্ছে সবটাই উচিত।"
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের