নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - সংসারে এখন নুন আনতে পান্তা ফুরায়। দরিদ্র পরিবারের একমাত্র রোজগেরে সদস্য আজ চার পাঁচ মাস ধরে জটিল রোগে আক্রান্ত। মারণ রোগে আক্রান্ত হওয়ার পর থেকেই সংসারের বেহাল দশা। এখন একবেলা খাওয়ার পর অবেলার অন্ন যোগান দিতে হিমশিম খাচ্ছে পরিবার। এই মুহূর্তে সরকারি সংস্থার কাছে সাহায্যের আবেদন জানাচ্ছে দারিদ্র্যের পরিবার।

সূত্রের খবর , আক্রান্ত ব্যক্তির নাম শ্যামসুন্দর বাগদি। প্রথমদিকে শরীর অসুস্থ হয়ে পড়লেও বোঝা যায়নি রোগের জটিলতা। ধীরে ধীরে শারীরিক অবস্থার অবনতি হলে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। পরীক্ষার মাধ্যমে তার যক্ষ্মা ধরা পড়ে। বর্ধমানের একটি হাসপাতালে চিকিৎসা শুরু হলেও বর্তমানে আর নিয়মিত চিকিৎসা চালিয়ে যেতে পারছেন না তিনি। কারণ , যে পরিবারে নুন আনতে পান্তা ফুরায় সেই পরিবারে চিকিৎসা চালিয়ে যাওয়াটা ভীষণই দুষ্কর।

গোটা সংসারের দায়িত্ব ছিল একার কাঁধে। অসুস্থতার কারণে এখন আর কাজে যেতে পারেন না। বাড়িতে রয়েছেন তাঁর স্ত্রী ও দশ বছরের এক কন্যাসন্তান। উপার্জন বন্ধ হয়ে যাওয়ায় এখন দেওয়ালে পিঠ থেকে যাওয়ার মত অবস্থা। অনেক দিনই ঠিকমতো দু’বেলা খাবার জোটে না। কন্যা সন্তানের ভবিষ্যতও এখন বিশ বাঁও জলে। নিয়মিত ওষুধ কেনার সামর্থ্যও নেই তার।
এমতাবস্থায় এগিয়ে এসেছেন পাড়া-প্রতিবেশী ও আত্মীয়স্বজনরা। যতটা পারছেন সাধ্যমত সাহায্য করছেন। তবে এইভাবে দীর্ঘকাল সংসার চালানো সম্ভব নয়। একটা সঠিক ব্যবস্থা করতে হবে বলেই দাবি পরিবার সহ গ্রামবাসীর। একটা স্বেচ্ছাসেবী সংগঠন যেন খুব শীঘ্রই এগিয়ে আসে। সেই আশায় দিন গুনছে পরিবার সহ গ্রামবাসীরা। এত কিছুর মাঝেও ফের কবে সুস্থ হয়ে কাজে ফিরতে পারবেন সেই আশায় শ্যামসুন্দরবাবু।

আক্রান্ত শ্যামসুন্দর বাগদি জানিয়েছেন , "আমি পরিবারের একমাত্র রোজগেরে ব্যক্তি। সরকারের দৌলতে যেটুকু চিকিৎসা করাতে পেরেছি।।এছাড়া আর এগোতে পারছিনা। ওষুধ কিনতে পারছিনা। ঘরে আমার একটা মেয়ে রয়েছে। ওর ভবিষ্যৎ পড়াশুনা তো দূরের কথা ঠিকভাবে ওর মুখে খাবার তুলে দিতে পারছিনা। গ্রামবাসী আত্মীয় স্বজনরা একটু সাহায্য করে বলে বেঁচে আছি। আমার মনে হয় কোনো স্বেচ্ছাসেবী সংগঠন যদি দায়িত্ব নিত খুবই উপকৃত হতাম।"
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের