নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বাংলার রাজনৈতিক লড়াইয়ে নতুন সমীকরণের ইঙ্গিত দিল কংগ্রেস। ইন্ডিয়া জোটের শরিক হওয়া সত্ত্বেও রাজ্যে এসে তৃণমূল - বিজেপিকে একযোগে আক্রমণ শানালেন কংগ্রেস সভাপতি মাল্লিকার্জুন খার্গে। একইসঙ্গে, আসন্ন নির্বাচনে তাদের দলের ইস্তেহারও প্রকাশ করল কংগ্রেস।
বাংলার বিধানসভা নির্বাচনের আগে দলের ইস্তেহার প্রকাশ করল হাত শিবির। এদিন কংগ্রেসের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাপতি মাল্লিকার্জুন খার্গে। এদিন সর্বভারতীয় সভাপতি স্পষ্ট জানান, 'বাংলায় আমরা নতুন বিকল্প দিতে চাই। আমাদের ইস্তেহার অর্থ বিলোনোর কথা বলে না। রিবিল্ড এবং রিফর্মের কথা বলে।' ইস্তেহার প্রকাশ করে বলেন খার্গে বলেন, ' এটা বঙ্গবাসীর কাছে নতুন সুযোগ, চটকদারির রাজনীতি ছেড়ে দীর্ঘমেয়াদি সুস্থিতির লক্ষ্যে এগোনর।'
বাংলা থেকে তৃণমূলকে নিশানা করে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি বলেন, ' তৃণমূলের সরকার এখানে ১৫ বছর ধরে চলছে। কিন্তু এখানে শিল্প, কর্মসংস্থান দরকার। বিজেপি এসব কথা বলে না। ওরা মেরুকরণের কথা বলে। কংগ্রেস বিকল্প নিয়ে আসছে। আমরা সরকারে এলে ১ বছরে শূন্য পদ পূরণ করব।'
দুর্নীতির প্রসঙ্গ তুলে ধরে খার্গে বলেন, ' তৃণমূল এখানে দুর্নীতি করে যাচ্ছে। রাজ্যের মন্ত্রীর ঘর থেকে ৫০ কোটি টাকা উদ্ধার হয়েছে। এবার বাংলাকে রুল অফ ল এর দিকে নিয়ে যেতে হবে।' এই অবস্থান থেকে কংগ্রেস বোঝাতে চাইছে, তারা শুধু বিরোধিতা নয়, একটি বিকল্প শাসনব্যবস্থার রূপরেখা নিয়েই ভোটের ময়দানে নেমেছে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের