নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর একের পর এক তৃণমূল নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সামনে আসছে।এবার উত্তর ২৪ পরগণার হিঙ্গলগঞ্জে সেরকমই এক ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।INTTUC সভাপতি অসীম রাউতের বাড়ির সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালেন এলাকার সাধারণ মানুষ।জব কার্ড থেকে শুরু করে আবাস যোজনা সহ একাধিক দুর্নীতির সঙ্গে জড়িত রয়েছেন এই তৃণমূল নেতা।
স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর ২৪ পরগণার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকে এই ঘটনা ঘটে।বিক্ষোভকারীদের দাবি,জব কার্ড সংক্রান্ত দুর্নীতি,সরকারি জমি দখল ও আবাস যোজনায় অনিয়মসহ একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।একসময় সংবাদপত্র বিক্রি করে জীবিকা নির্বাহ করলেও বর্তমানে অসীম রাউতের বিপুল সম্পত্তি ও অট্টালিকার মালিক হওয়ার বিষয়টি প্রশ্নের মুখে পড়েছে।মেম্বার থাকাকালীন সময়ে তিনি নানান দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন।অনেক বেনামি সম্পত্তি গড়ে তোলেন।এছাড়াও ২০২৪ সালে বিজেপি কর্মীদের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনাতেও তার নাম জড়িয়েছিল।
যদিও এই সমস্ত অভিযোগের বিষয়ে অসীম রাউতের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।তাকে অবিলম্বে গ্রেফতার করার দাবি করেছেন বিক্ষোভকারীরা।তারা হুঁশিয়ারি দিয়েছেন যে দ্রুত প্রশাসন ব্যবস্থা না নিলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তারা।তবে অভিযোগগুলি সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূলের একাংশ।ঘটনার জেরে হিঙ্গলগঞ্জে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে।এখন প্রশাসন এই অভিযোগের ভিত্তিতে কী পদক্ষেপ নেয় সেদিকেই নজর সকলের।
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের