নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আইপ্যাক–ইডি সংঘাত ঘিরে রাজ্য রাজনীতির উত্তাপ এবার আদালতের অন্দরে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দ্রুত শুনানির আবেদন খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। ফলে আপাতত ১৪ জানুয়ারি পর্যন্ত মুলতুবিই থাকছে ইডি বনাম তৃণমূল মামলার শুনানি। যা রাজনৈতিক ও প্রশাসনিক মহলে নতুন করে চর্চা বাড়িয়েছে।
ইডি বনাম তৃণমূল মামলার শুনানি চলাকালীন এজলাসে নজিরবিহীন বিশৃঙ্খলার জেরে বিচারপতি শুভ্রা ঘোষ গত শুক্রবার মামলার শুনানি ১৪ জানুয়ারি পর্যন্ত স্থগিত রাখেন। সেই সিদ্ধান্তের পরেই দ্রুত শুনানির দাবিতে কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দ্বারস্থ হয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আলাদা বেঞ্চ গঠন করে জরুরি ভিত্তিতে মামলার শুনানি করার আবেদন জানানো হয়।
তবে ইডির সেই আবেদন খারিজ করে দেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চ। ফলে বিচারপতি শুভ্রা ঘোষের নির্দেশ অনুযায়ী নির্ধারিত দিনেই মামলার শুনানি হবে বলে স্পষ্ট হয়ে গেল। তৃণমূল কংগ্রেসের সঙ্গে চুক্তিবদ্ধ ভোটকুশলী সংস্থা আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও সল্টলেকের অফিসে ইডির তল্লাশিকে ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের