নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন – যতদিন যাচ্ছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ততই খারাপ হচ্ছে। হরমুজ প্রণালী অবরুদ্ধ থাকায় বিশ্বজুড়ে দেখা দিয়েছে জ্বালানি সঙ্কট। ভুগতে হচ্ছে বিশ্ববাসীকে। এবার শোনা যাচ্ছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ থামাতে আসরে পাকিস্তান। সে দেশে হতে চলেছে ইরান ও আমেরিকার শান্তি বৈঠক। এই নিয়ে মুখ খুলল আমেরিকা।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিনা লেভিট জানিয়েছেন, “এগুলো সংবেদনশীল কূটনৈতিক আলোচনা। আর মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসের মাধ্যমে কোনও আলোচনা করবে না। এটা একটা পরিবর্তনশীল পরিস্থিতি, আর বৈঠক নিয়ে কোনও জল্পনা হোয়াইট হাউস আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করা পর্যন্ত চূড়ান্ত বলে ধরা উচিত না।“
উল্লেখ্য, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ানের সঙ্গে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও ট্রাম্পের সঙ্গে পাক সেনা সর্বাধিনায়ক আসিম মুনির ফোনে কথা বলেন। পশ্চিম এশিয়ার শান্তি ফেরাতে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছে পাকিস্তান। শীঘ্রই ইসলামাবাদে শান্তি বৈঠকে বসতে পারে ইরান ও আমেরিকা। পাকিস্তানের পাশাপাশি মধ্যস্থতা করছে তুরস্ক ও মিশর।
আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় মৃত্যু হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের। রবিবার সকালে ইরানের রিভলিউশনারি গার্ডসের তরফে জানানো হয়েছে, নিজের দফতরেই মৃত্যু হয়েছে খামেনেইয়ের। এরপরই বাহারিন থেকে দুবাই, সৌদি, কাতার, কুয়েতের ২৭ টি মার্কিন সেনাঘাঁটিতে ভয়াবহ হামলা চালিয়েছে ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর। মুহুর্মুহু মিসাইল ও ড্রোন হামলা চালাচ্ছে ইরান।
ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার
জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের
রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা
৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা
পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল
ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে
ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ
টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত
সাহবুদ্দিনের পদত্যাগের পর নতুন বিতর্ক, লন্ডনে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের জল্পনায় সরকারের সাফাই
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের