নিজস্ব প্রতিনিধি, মস্কো – গত ২৮ ফেব্রুয়ারি আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যুর পর ইরানের সর্বোচ্চ নেতা তাঁরই পুত্র সইয়েদ মোজতবা হোসেইনি খামেনেই। যদিও এখনও পর্যন্ত প্রকাশ্যে আসেননি ইরানের নতুন সর্বোচ্চ নেতা। তাঁর মৃত্যুর জল্পনা তুঙ্গে। এই আবহে রুশ রাষ্ট্রদূতের দাবি, “ইরানে বহাল তবিয়তে রয়েছেন মোজতবা।“
এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রুশ রাষ্ট্রদূত আলেক্সি দেদোভ বলেন, রাশিয়া বা অন্যত্র নয়, ইরানেই বহাল তবিয়তে রয়েছেন মোজতবা। কোনও কারণে এখনও জনসমক্ষে আসছেন না তিনি। সম্প্রতি ব্রিটিশ সংবাদপত্র ‘দ্য সান’-এর দাবি করেছিল, মার্কিন হামলায় গুরুতর আহত হয়েছেন মোজতবা। কোমায় রয়েছেন তিনি। একটি পা-ও হারিয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে তাঁর যকৃৎ এবং পাকস্থলী। তেহরানের একটি হাসপাতালে চিকিৎসাধীন মোজতবা। কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে রাখা হয়েছে তাঁকে। এরপরই এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, “ইরানের নয়া সর্বোচ্চ নেতা এখনও বেঁচে রয়েছেন। তবে তিনি আহত।“ সুতরাং, বেঁচে আছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা।
চলতি সপ্তাহে বাগদাদে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইরাকের ইসলামিক সুপ্রিম কাউন্সিলের বৈঠক হয়। এরপরই ইরানকে সমর্থন করার জন্য ইরাকের জনগণকে ধন্যবাদ জানিয়েছেন মোজতবা। ইরাকের নেতা আয়াতোল্লা আলি সিসতানির উদ্দেশ্যে তিনি বলেছেন, “ইরানের বিরুদ্ধে আগ্রাসনে সুস্পষ্ট অবস্থান নেওয়ার জন্য এবং আমাদের দেশের পাশে থাকার জন্য ইরাকের সর্বোচ্চ ধর্মীয় কর্তৃপক্ষ এবং সে দেশের জনগণের প্রতি মোজতবা খামেনেই কৃতজ্ঞ।“
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি মৃত্যু হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের। নিহত তাঁর মেয়ে, জামাই, পুত্রবধূ, নাতি-নাতনি। এরপরই খোঁচা খাওয়া বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে ইরান। কুয়েত, বাহরিন, ওমান, জর্ডন, ইরাক, সংযুক্ত আরব আমিরশাহী, সৌদি আরব, সিরিয়া, তুরস্কে ব্যাপক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে ইরান। যুদ্ধে ইরানে মৃতের সংখ্যা প্রায় ৩ হাজার। ভারত, রাশিয়া, চীন সহ একাধিক দেশ শান্তি প্রস্তাবের কথা বললেও ইরান, আমেরিকা, ইজরায়েলের মধ্যে কোনও পক্ষই তাতে রাজি নয়।
ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার
জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের
রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা
৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা
পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল
ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে
ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ
টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত
সাহবুদ্দিনের পদত্যাগের পর নতুন বিতর্ক, লন্ডনে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের জল্পনায় সরকারের সাফাই
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের