নিজস্ব প্রতিনিধি , নিউ ইয়র্ক - মধ্যপ্রাচ্যের যুদ্ধ থামার নাম নেই। ক্ষেপণাস্ত্র হামলার পাশাপশি চলছে বাকযুদ্ধও। লাগাতার ইরানকে আক্রমণ করে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট। এবার আরও এক বিস্ফোরক দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে ট্রাম্পের দাবি ইরানের সকল শীর্ষ সেনা কর্তারা নিহিত। ইরানে এই আক্রমণকে সবচেয়ে বড় হামলা হিসেবে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
ট্রাম্প ট্রুথ সোশ্যালে একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে , রাতের অন্ধকারে তেহরানের আকাশে উড়ছে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন। তাই মাঝেমাঝেই আলোকিত হয়ে যাচ্ছে আকাশ। এর সঙ্গে বিস্ফোরণের শব্দ। পরপর বিস্ফোরণে রীতিমত কেঁপে উঠছে তেহরান। এই ভিডিও শেয়ার করে ট্রাম্পের দাবি , ইরানে চালানো এই হামলায় সকল শীর্ষ সেনা কর্তাদের মৃত্যু হয়েছে। যদিও ইরানের তরফে এই মন্তব্যের পাল্টা জবাব দেওয়া হয়নি।
শান্তিচুক্তি স্থাপন করাসহ হরমুজ প্রণালী উন্মুক্ত জন্য ইরানকে গত ২৬ শে মার্চ ১০ দিন সময় দিয়েছিলেন ট্রাম্প। এই সময়সীমার মধ্যে ইরান সম্মতি না দিলে আমেরিকা আরও কঠোর পদক্ষেপ করবে বলে জানানো হয়। সেই সময়সীমা শেষ হতে বাকি আর দুদিন। সেই কথা মনে করিয়ে দিয়ে ট্রাম্প বলেন , "ইরানকে আমি দশ দিনের সময়সীমা দিয়েছিলাম। হয় হরমুজ মুক্ত করুন না হলে চুক্তি করুন। ঘড়ির কাঁটা ঘুরে যাচ্ছে। আর ৪৮ ঘণ্টা বাকি রয়েছে। এর মধ্যে হরমুজ না খুললে ইরানে নরক নেমে আসবে।"
এর জবাবে ইরানের সেনা সদর দফতরের প্রতিনিধি জেনারেল আলি আবদোল্লাহি আলিয়াবাদি বলেছেন , "হার স্বীকার করে নেওয়ার পর আমেরিকার আগ্রাসী ও যুদ্ধবাদী প্রেসিডেন্ট ফের মরিয়া হয়ে উঠেছেন। অসহায়, ভারসাম্যহীন ও নির্বোধের মতো কাজ করছেন তিনি। ইরানের পরিকাঠামো-সহ জাতীয় সম্পদকে নিশানা করার ভয় দেখাচ্ছেন।"
ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার
জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের
রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা
৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা
পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল
ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে
ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ
টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত
সাহবুদ্দিনের পদত্যাগের পর নতুন বিতর্ক, লন্ডনে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের জল্পনায় সরকারের সাফাই
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের