নিজস্ব প্রতিনিধি , নিউ ইয়র্ক - মধ্যপ্রাচ্যের যুদ্ধ আদৌ কোনদিকে এগোবে বলা যাচ্ছেনা। তবে ইরান যে হাত গুটিয়ে থাকার পাত্র নয় তা আগেই বোঝা যায়। যেকোনো হামলার জন্য তৈরি বলে জানিয়েছিল তারা। এমনকি যুদ্ধবিরতির শর্ত মানা হয়নি তাদের তরফে। ইরানেরবেলাগাম ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতবিক্ষত মার্কিন ফৌজ। ১৩ টি মার্কিন ঘাঁটি ইতিমধ্যেই ধূলিসাৎ হয়ে গেছে।
সূত্রের খবর , পরিস্থিতি এতটাই গুরুতর যে সেখানে থাকা মার্কিন সেনা জওয়ানদের হোটেল ও সরকারি দফতরে নিয়ে যাওয়া হয়েছে। মূল সেনাঘাঁটিগুলি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নিরাপত্তাহীন হয়ে পড়ায় বেশিরভাগ সৈনিককে ইউরোপে পাঠিয়ে দেওয়া হয়েছে। বাকিরা মধ্যপ্রাচ্যে থাকলেও ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। সেনাঘাঁটিতে প্রবেশ করে যুদ্ধ পরিচালনা করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। সেক্ষেত্রে হোটেল থেকে পাল্টা দিতে পারে আমেরিকা। যদিও ১০ দিন যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে আমেরিকার তরফে।
যদিও মার্কিন প্রশাসনের তরফে দাবি , দূর থেকে হামলা চালাচ্ছে তারা। এছাড়াও বলা হয়েছে ইরান ও তাদের সেনাবাহিনীর ৭০০০-এর বেশি ঠিকানায় হামলা চালানো হয়েছে। তবে আমেরিকা ইরানের মাটিতে মারণ হামলা চালানোর দাবি জানালেও মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা ১৩ টি মার্কিন ঘাঁটি আর ব্যবহারযোগ্য নয়। সেক্ষেত্রে বিকল্প পথেই যুদ্ধ চালিয়ে যেতে হবে আমেরিকাকে।ইরানি হামলায় মৃত্যু হয়েছে বহু মার্কিন সেনার। ইরানের হামলার জেরে কুয়েতের পোর্ট শুয়াইবা, আলি আল সালেম বিমান ঘাঁটি ও ক্যাম্প বুহরিং-সহ বেশ কয়েকটি মার্কিন ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে। কাতারের আল উদেদ বিমান ঘাঁটিতেও হামলা চালানো হয়েছে।
ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার
জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের
রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা
৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা
পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল
ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে
ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ
টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত
সাহবুদ্দিনের পদত্যাগের পর নতুন বিতর্ক, লন্ডনে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের জল্পনায় সরকারের সাফাই
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের