নিজস্ব প্রতিনিধি , নিউ ইয়র্ক - আমেরিকার ওপর ভয়ঙ্কর প্রতি আক্রমণ চালায় ইরান। দুটি মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে তারা। শুক্রবার ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল মার্কিন সেনার একটি F15-E যুদ্ধবিমান। ইরানের মাটিতেই ভেঙে পড়ে সেই বিমান। একজন পাইলটকে উদ্ধার করা হলেও আর একজন নিখোঁজ ছিল। সেই ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে নিখোঁজ পাইলটকে উদ্ধার করল মার্কিন সেনা।
নিখোঁজ হওয়ার পর থেকেই পাইলটকে খুঁজে বার করতে মরিয়া হয়ে ওঠেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সেনার বিশেষ বাহিনী ইরানের মাটিতে ঢুকে পাইলটের খোঁজে তল্লাশি শুরু করে। একেবারে সূক্ষ্ম অভিযান চালানো হয়। তাদের লক্ষ্য করে একের পর এক বোমাবর্ষণ করা হয় ঠিকই কিন্তু সেসব তোয়াক্কা না করেই পাইলটকে খুঁজে বার করে তারা।
পাইলট উদ্ধারের কথা ট্রুথ সোশ্যালে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন , "আমরা ওই পাইলটকে খুঁজে পেয়েছি। গত কয়েক ঘণ্টা ধরে ইরানের মাটিতে রুদ্ধশ্বাস অভিযান চালানো হয়েছে। তাকে অবশেষে উদ্ধার করা হয়েছে। আমি অত্যন্ত খুশি যে পাইলট নিরাপদে রয়েছেন। তাকে সুরক্ষিত অবস্থায় ইরানের মাটি থেকে উদ্ধার করা হয়েছে। সে সুস্থ আছে।"
উল্লেখ্য , বিমান ধ্বংস হওয়াসহ পাইলট নিখোঁজ হওয়ার ঘটনা নিজে মুখে স্বীকার করেছিলেন ট্রাম্প। পাইলট নিখোঁজ হওয়ার পর ইরানের রেভোলিউশনারি গার্ড কর্পস গোটা এলাকা ঘিরে তল্লাশি অভিযান শুরু করে। তবে এক প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছিল , পাইলট ইরানের মাটিতেই আত্মগোপন করে থাকছিলেন। পাইলটকে উদ্ধারের জন্য বেশ কয়েকটি যুদ্ধবিমানকে অভিযানে নামানো হয়। এরপর পাহাড়ি এলাকায় খোঁজ পেতেই অভিযান চালিয়ে সফল হয় আমেরিকা।
ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার
জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের
রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা
৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা
পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল
ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে
ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ
টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত
সাহবুদ্দিনের পদত্যাগের পর নতুন বিতর্ক, লন্ডনে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের জল্পনায় সরকারের সাফাই
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের