নিজস্ব প্রতিনিধি , জেরুসালেম - শান্তি চুক্তির জন্য ইসলামাবাদে যায় ইরান - আমেরিকা। প্রায় ২১ ঘণ্টা বৈঠক করার পর কোনো চুক্তিই হয়নি। সবটাই ভেস্তে যায়। পাকাপাকি যুদ্ধবিরতি এখন বিশ বাঁও জলে। মার্কিন উপ রাষ্ট্রপতি জেডি ভ্যান্স বলেন তাদের শর্তে রাজি হয়নি ইরান। এরপর হরমুজ নিয়ে আরও জটিলতা বেড়েছে। শান্তিচুক্তি ব্যাহত হওয়ার পর এবার মুখ খুলল ইজরায়েল। ফের ইরানকে কোণঠাসা করার চেষ্টা করছে ইহুদি রাষ্ট্র।
ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এক বিবৃতিতে বলেন , "ইজরায়েল ও আমেরিকার যৌথ অভিযানে ইরানের পারমাণবিক ও ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র নির্মাণ কর্মসূচি ধ্বংস হয়ে গিয়েছে। আমাদের শ্বাসরোধ করতে এসে ওদের শ্বাসরোধ হয়ে গেছে। শুধু তাই নয়, ইরান আমাদের নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকি দিয়েছিল, এখন তারাই নিজেদের অস্তিত্বের জন্য লড়াই করছে। আমাদের অভিযানে ইরানের নেতৃত্ব দুর্বল হয়ে গিয়েছে। অভিযান এখনও শেষ হয়নি ঠিকই তবে আমরা ঐতিহাসিক সাফল্য পেয়েছি।"
লেবাননে হামলা নিয়ে নেতানিয়াহু বলেন , "লেবাননের সঙ্গে শান্তি আলোচনায় আমি রাজি। কিন্তু তার জন্য দুটি শর্ত রয়েছে। প্রথমত, আমরা সেখানকার বিক্ষুব্ধ সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লার অস্ত্র সমর্পণ চাই। দ্বিতীয়ত, আমরা এমন একটি শান্তি চুক্তি চাই, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে স্থায়ী হবে।"
চুক্তি ভেঙে যাওয়ার পর ভ্যান্স বলেন , "ইরানের পারমাণবিক কর্মসূচি ও সমৃদ্ধকরণ কেন্দ্রগুলি আগেই ধ্বংস করে দিয়েছে আমেরিকা। কিন্তু ভবিষ্যতে ইরান যে পারমাণবিক অস্ত্র তৈরি করবে না সেই নিয়ে তারা আশ্বাস দেয়নি।"
ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার
জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের
রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা
৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা
পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল
ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে
ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ
টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত
সাহবুদ্দিনের পদত্যাগের পর নতুন বিতর্ক, লন্ডনে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের জল্পনায় সরকারের সাফাই
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের