নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আচমকা ইসকনের গুরুত্বপূর্ণ সব পদ হারালেন রাধারমণ দাস। সংগঠনের এই আকস্মিক সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে তুমুল আলোচনা। কেন তাঁকে সরানো হল, তা নিয়েই এখন কৌতূহল ধর্মীয় ও সামাজিক মহলের একাংশে। তবে সংস্থার সিদ্ধান্তকে সম্মান জানিয়েই নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি।
রাধারমণ দাস দীর্ঘদিন ধরে কলকাতা ইসকনের সহ-সভাপতি হিসেবে নিযুক্ত ছিলেন। শনিবার রাতে ইসকন কর্তৃপক্ষ তাঁকে সব দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত জানায়। এর ফলে তিনি আর ইসকনের কোনও পদে নেই। পাশাপাশি সংগঠনের প্রতিনিধি হিসেবেও সংবাদমাধ্যমে আর কোনও মন্তব্য করতে পারবেন না তিনি।
সম্প্রতি কলকাতা পুর এলাকার সরকারি ও সরকার-পোষিত স্কুলগুলিতে পিএম পোষণ প্রকল্পের দায়িত্ব দেওয়া হয়। সেখানে রান্না করা খাবার সরবরাহের ভার ইসকনের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। সেই সিদ্ধান্ত ঘিরে সম্প্রতি রাধারমণ দাসের নাম আলোচনায় ছিল। তবে পদচ্যুতির সঙ্গে ওই প্রকল্পের কোনও সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে ইসকন বা কর্তৃপক্ষের তরফে স্পষ্ট কিছু জানানো হয়নি।
রাধারমণ দাসের বক্তব্য, ২০২৩ সালে গোরক্ষা ইস্যুতে ইসকনের বিরুদ্ধে মন্তব্য করেছিলেন বিজেপি সাংসদ মানেকা গান্ধী। সেই সময় বিশ্বজুড়ে ভক্তদের ভাবাবেগে আঘাত লেগেছে বলে অভিযোগ উঠেছিল। এই কারণে তিনি মানেকা গান্ধীর বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির নোটিস পাঠিয়েছিলেন। তাঁর দাবি, সেই ঘটনার জেরও এই সিদ্ধান্তের একটি কারণ হতে পারে।
এছাড়াও সম্প্রতি বাংলাদেশে হিন্দুদের উপর হামলা ও হত্যার ঘটনা নিয়ে তিনি একাধিকবার সরব হয়েছিলেন। বিষয়টি নিয়ে প্রকাশ্যে নিজের ক্ষোভও জানিয়েছিলেন। রাধারমণের বক্তব্য, এই অবস্থানও তাঁর পদ হারানোর সম্ভাব্য কারণগুলির মধ্যে একটি। শুধু তাই নয়, নিজের এক্স (টুইটার) হ্যান্ডেলে করা দীর্ঘ পোস্টে আরও কয়েকটি বিতর্কিত ইস্যুর কথাও উল্লেখ করেন তিনি।
তিনি দাবি করেন, কৌতুকশিল্পী সুরলিন কৌরের একটি কুরুচিকর মন্তব্যের তীব্র বিরোধিতা করেছিলেন তিনি। কট্টরপন্থী সনাতনী গোষ্ঠীর কিছু বিষয় নিয়েও প্রকাশ্যে নিজের মত প্রকাশ করেন। এছাড়া ২০২৪ সালে ডোনাল্ড ট্রাম্পের প্রাণরক্ষা নিয়ে তাঁর একটি অদ্ভুত মন্তব্য বিতর্কের জন্ম দেয়। রাধারমণের দাবি ছিল, ১৯৭৬ সালে নিউ ইয়র্কে প্রথম জগন্নাথ রথযাত্রা আয়োজিত হয়। সেই রথযাত্রা আয়োজনে ট্রাম্পের বিশেষ ভূমিকা ছিল। আর সেই কারণেই তিনি ঈশ্বরের অলৌকিক আশীর্বাদ পেয়ে বেঁচে যান। এ ছাড়াও গত ২৯ মে একটি বেসরকারি সংবাদমাধ্যমে দেওয়া তাঁর সাক্ষাৎকারকেও ইসকন-বিরোধী আচরণ হিসেবে দেখা হয়েছে বলে তিনি মনে করছেন।
রাধারমণ দাস বলেন, '২০২৩ সালে মানেকা গান্ধীর বিরুদ্ধে মানহানির নোটিস পাঠিয়েছিলাম। পাশাপাশি ওপার বাংলার হিন্দুদের উপর লাগাতার অত্যাচারের বিরুদ্ধেও সরব হয়েছিলাম। আরও কয়েকটি জ্বলন্ত বিষয়ে আমি প্রকাশ্যে নিজের ব্যক্তিগত মত জানিয়েছি। সম্ভবত এই সমস্ত স্বাধীন কারণগুলির জন্যই আমাকে সব দায়িত্ব থেকে সরানো হয়েছে। তবে সংগঠনের যে কোনো সিদ্ধান্তকে আমি মনে-প্রাণে সম্মান করি। এখন থেকে ইসকনের প্রতিনিধি হিসেবে সংবাদমাধ্যমে আর কোনও বক্তব্য রাখব না। পদে না থাকলেও এই পবিত্র সংস্থার উন্নতি ও সাফল্য আমি আজীবন কামনা করি'।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের