নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ – বৃহস্পতিবার ভারত সফরে এসেছেন আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি। যা নিয়ে বেশ কষ্ট পেয়েছে পাকিস্তান। শুক্রবার একরাশ অভিমান নিয়ে পাকিস্তানের বিদেশমন্ত্রী খোয়াজা আসিফের দাবি, “ইতিহাস সাক্ষী ভারতের পাশে সর্বদা থাকে আফগানিস্তান।“
আফগানিস্তান প্রসঙ্গে এক সাক্ষাৎকারে পাক বিদেশমন্ত্রী খোয়াজা আসিফ বলেন, “ইতিহাস সাক্ষী আছে গতকাল, আজ, আগামীকাল, সর্বদা আফগানিস্তান ভারতের সঙ্গে দাঁড়িয়েছে। পাকিস্তানের সঙ্গে শত্রুর মতো আচরণ করেছে। তবে সত্যিটা এটাই যে কয়েক দশক ধরে ইসলামাবাদ আফগান উদ্বাস্তুদের সাহায্য করে এসেছে।“
খোয়াজা আসিফ আরও বলেন, “আমেরিকার চাপে পাকিস্তান লক্ষ লক্ষ আফগান উদ্বাস্তুদের পাকিস্তানে জায়গা দিয়েছিল। আমরা আফগানিস্তানের জন্য কম বলিদান দেয়নি। তারপরও ওরা আমাদের পাশে দাঁড়ায় না। পাকিস্তান তার সাহায্যের ফল পেল না।“ উল্লেখ্য, পাক সন্ত্রাসবাদের শিকার ভারত-আফগানিস্তান।
মুত্তাকির সঙ্গে বৈঠকের পর জয়শঙ্কর বলেন, “উন্নতি এবং বিকাশের লক্ষ্যে আমরা দুই দেশই এগোতে চাই। কিন্তু ভারত এবং আফগানিস্তান দুই দেশকেই সীমান্ত সন্ত্রাসের মোকাবিলা করতে হয়। তাই সমস্তরকমের সন্ত্রাসকে উৎখাত করতে একসঙ্গে কাজ করা উচিত আমাদের দুই দেশের। ভারতের নিরাপত্তা সংক্রান্ত ইস্যুতে আফগানিস্তান যেভাবে পাশে থাকে, তা অত্যন্ত প্রশংসনীয়।“
ভারতের বিদেশমন্ত্রী আরও জানিয়েছেন, “দ্রুতই কাবুলে ফের দূতাবাস খুলবে ভারত। আফগানিস্তানের স্বাস্থ্যখাতে নতুন ৬ টি প্রকল্প শুরু করবে ভারত। পাশাপাশি দেওয়া হবে ২০ টি অ্যাম্বুল্যান্স, এমআরআই ও সিটি স্ক্যান মেশিন, ক্যান্সারের ওষুধ।“
মেগা টুর্নামেন্টের মাঝেই নিউ ইয়র্কের ব্যস্ততম রাস্তায় রক্তপাত! তদন্তে নেমে একজনকে আটক করল পুলিশ
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্জ
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্রশ্ন তুললেন রাষ্ট্রদূত রুভেন আজারে
যুদ্ধ ছেড়ে এবার শান্তির বার্তা! ডিজিটাল চুক্তিতে হরমুজ খুলতে সহমত ইরান-আমেরিকা
বিলেতের মাটিতে বাংলার রাজনৈতিক উত্তাপ! লন্ডনে এমপি হাসনাত আবদুল্লাহকে লক্ষ্য করে ডিম হামলা
রহস্যে ঘেরা খুন! লন্ডনে প্রাণ গেল ভারতীয় বংশোদ্ভূত তরুণের
নিষেধাজ্ঞা উড়িয়েই রাজপথে শক্তি প্রদর্শন! ঢাকায় হাসিনার ১৪ অনুগামীকে আটক করল পুলিশ
লাফিয়ে বাড়ল শেয়ারের দাম! এবার ট্রিলিয়নের গণ্ডি ছুঁয়ে বিশ্বকে চমকে দিলেন ইলন মাস্ক
৩ নাবিকের মৃত্যুর ক্ষোভ ঢাকতেই সাফাই! ভারতীয় জাহাজে হামলার দায়ে ইরানকে দুষলেন ট্রাম্প
শিনাস বন্দরের অদূরে দাউ দাউ করে জ্বলল ‘এমটি জলবীর’, ২০ জন দেশীয় কর্মীর নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপারা
বিষয়টি ঘিরে আন্তর্জাতিক মহলে তীব্র উদ্বেগের সৃষ্টি হয়েছে
এই সিদ্ধান্তকে ঘিরে আন্তর্জাতিক বাণিজ্য ও প্রযুক্তি মহলে শুরু হয়েছে জোর চর্চা
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা