নিজস্ব প্রতিনিধি , কিয়েভ - ইউক্রেনের উপকূলবর্তী এলাকায় ভয়াবহ হামলার শিকার পণ্যবাহী জাহাজ। ঘটনায় প্রাণ হারান ৪ ভারতীয় নাগরিক। গুরুতর জখম আরও ১ জন। তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে কূটনৈতিক মহলে। ক্ষোভ প্রকাশ করেছে ভারত। আন্তর্জাতিক জলপথের নিরাপত্তা নিয়েও উঠছে নতুন প্রশ্ন।
গত ১৯ জুলাই সন্ধ্যায় ইউক্রেনের ওদেসা বন্দর ছেড়ে যাত্রা শুরু করে গিনি-বিসাউয়ের পতাকাবাহী পণ্যবাহী জাহাজ 'এমভি গোল্ডেন লিও'। জাহাজটিতে ছিলেন ১৭ জন ক্রু সদস্য। তাঁদের মধ্যে ৫ জন ভারতীয়। ইউক্রেনীয় কর্তৃপক্ষের দাবি, বন্দর ছাড়ার কিছুক্ষণের মধ্যেই হামলার মুখে পড়ে জাহাজটি। অভিযোগ, তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এই ঘটনার জন্য রাশিয়াকে দায়ী করে কিয়েভ। যদিও মস্কোর তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
আঘাতের পর জাহাজে আগুন ধরে যায়। এমনটাই দাবি ইউক্রেনের নৌবাহিনী। উপকূলের কাছে কালো ধোঁয়ার কুণ্ডলীও দেখা যায়। সেই ছবি সামনে এসেছে বিভিন্ন সংবাদমাধ্যমে। সোমবার হতাহতের বিস্তারিত তথ্য প্রকাশ্যে আসে। ভারতের বিদেশ মন্ত্রক জানায়, ৪ ভারতীয় নাগরিকের মৃত্যু অত্যন্ত মর্মান্তিক। গুরুতর আহত আরও এক ভারতীয় হাসপাতালে চিকিৎসাধীন। ইউক্রেনের বন্দর কর্তৃপক্ষ সূত্রে খবর, সারা রাত ধরে উদ্ধার অভিযান চলে। ঘটনায় একাধিক নাবিকের মৃত্যু হয়েছে। কয়েক জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। হামলার জেরে জাহাজটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানা গিয়েছে।
ঘটনার পর কড়া ভাষায় প্রতিক্রিয়া জানায় দিল্লি। বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, বেসামরিক বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে হামলা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। নিরীহ ক্রু সদস্যদের জীবন বিপন্ন করাও নিন্দনীয়। আন্তর্জাতিক নৌপথে অবাধ চলাচলে বাধা সৃষ্টি উদ্বেগের বিষয় বলেও উল্লেখ করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের সাহায্যে সবরকম উদ্যোগ নেওয়া হচ্ছে। এমনটাই জানিয়েছে কেন্দ্র। যদিও বিবৃতিতে সরাসরি কোনও দেশের নাম করা হয়নি। কূটনৈতিক মহলের একাংশের মতে, কৃষ্ণসাগর অঞ্চলের চলমান সংঘাত নতুন করে উদ্বেগ বাড়াল। এই হামলা সেই আশঙ্কাকেই আরও উসকে দিল। পরিস্থিতির উপর কড়া নজর রাখছে ভারত-সহ একাধিক দেশ।
ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার
জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের
রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা
৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা
পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল
ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে
ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ
টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত
সাহবুদ্দিনের পদত্যাগের পর নতুন বিতর্ক, লন্ডনে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের জল্পনায় সরকারের সাফাই
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের