নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন - ইউক্রেনের সরকারি ভবনে ৮০০ ড্রোন দিয়ে নতুন করে হামলা চালায় রাশিয়া। এরপরই বেজায় চটেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা চাপানোর সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। পাশাপাশি আরও শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন অর্থসচিব স্কট বেসেন্ট।
রবিবার হোয়াইট হাউসে সাংবাদিক বৈঠকে মার্কিন প্রেসিডেন্টকে প্রশ্ন করা হয়, আমেরিকা কী নতুন করে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা চাপাবে? উত্তরে ট্রাম্প বলেন, “হ্যাঁ। রশিয়ার ওপর নতুন করে বড় নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি শুরু হয়েছে।“ তবে কি ধরণের নিষেধাজ্ঞা আরোপ করা হবে তা এখনও স্পষ্ট ভাবে জানানো হয়নি।
এরপরই মার্কিন অর্থসচিবের হুঁশিয়ারি, “যে দেশগুলি রাশিয়ার থেকে অপরিশোধিত তেল কেনে, তাদের উপরে যদি ওয়াশিংটন ও ইউরোপীয়ান ইউনিয়ন আরও শুল্ক ও নিষেধাজ্ঞা চাপানো হবে। এই পন্থা অবলম্বন করলেই রাশিয়ার অর্থনীতি ভেঙে পড়বে। পুতিনকে আলোচনার টেবিলে আনতে বাধ্য করবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স ইউরোপীয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন দের লায়েনের সঙ্গে ফোনে এই বিষয়ে আলোচনা করেছেন। রাশিয়ার ওপরে কীভাবে আরও চাপ সৃষ্টি করা যায়, তা নিয়ে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে।“
উল্লেখ্য, ইউক্রেনের যে সরকারি ভবনে ৮০০ রুশ ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে, তা মন্ত্রীদের বাসভবন। ওখানে মন্ত্রীদের অফিসও রয়েছে। এর জেরে কমপক্ষে ২ জনের মৃত্যু হয়েছে। আহত অনেকে। এই প্রথমবার এমন গুরুতর আক্রমণ করল রাশিয়া। ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া স্বেরিডেনকো জানিয়েছেন, “এই প্রথমবার শত্রুর আক্রমণে ইউক্রেনের সরকারি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা ভবনগুলি পুনরুদ্ধার করব, কিন্তু হারিয়ে যাওয়া প্রাণগুলো তো আর ফিরে পাওয়া যাবে না।“
ইউক্রেনের বিমান বাহিনীর মুখপাত্র ইউরি ইহনাত জানান, রবিবারের ইউক্রেনে যে আক্রমণ করা হয়েছে, তা সবচেয়ে বড় রাশিয়ান ড্রোন হামলা। রাশিয়া বিভিন্ন ধরণের ১৩ টি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। ইতিমধ্যেই পাল্টা রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলে দ্রুজবা তেল পাইপলাইনে হামলা করেছে ইউক্রেন। বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন মেসেজিং অ্যাপ টেলিগ্রামে ড্রোন বাহিনীর কমান্ডার রবার্ট ব্রোভদি।
ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার
জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের
রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা
৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা
পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল
ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে
ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ
টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত
সাহবুদ্দিনের পদত্যাগের পর নতুন বিতর্ক, লন্ডনে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের জল্পনায় সরকারের সাফাই
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের