নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দ্বিতীয় দফার ভোট চলাকালীন ইভিএম নিয়ে ওঠা অভিযোগে কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। ভোটের স্বচ্ছতা বজায় রাখতে কোনওরকম আপস করা হবে না, স্পষ্ট বার্তা দিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক।
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানান, যেখানে যেখানে ইভিএমে টেপ লাগানোর অভিযোগ প্রমাণিত হবে, সেখানেই পুনর্নির্বাচন করানো হবে। বিজেপির তরফে ফলতা বিধানসভার একাধিক বুথে এই অভিযোগ তোলা হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই নির্দিষ্ট বুথে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন।
এই প্রেক্ষিতে সিইও স্পষ্ট করে বলেন, নির্বাচন কমিশনের নীতি ‘জিরো টলারেন্স’। কোনও বুথে ইভিএমে টেপ পাওয়া গেলে শুধু সেই বুথই নয়, প্রয়োজনে গোটা বিধানসভা কেন্দ্রেও পুনর্নির্বাচন হতে পারে। ইতিমধ্যেই পর্যবেক্ষকদের কাছ থেকে রিপোর্ট তলব করা হয়েছে।
তিনি আরও জানান, মকপোলের সময় ইভিএমে কোনও টেপ ছিল না। ভোটের সময় দুষ্কৃতীরাই তা লাগিয়েছে বলে প্রাথমিক অনুমান। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের চিহ্নিত করা হবে। যারা সন্দেহজনকভাবে দীর্ঘ সময় ইভিএমের কাছে অবস্থান করেছেন, তাদের শনাক্ত করে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের