নিজস্ব প্রতিনিধি , কলকাতা - জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে কলকাতা বন্দর থেকে বিজেপি প্রার্থী হিসেবে মনোনীত হলেন রাকেশ সিং। সদ্য জামিনে মুক্তি পাওয়ার পরেই তাকে প্রার্থী করায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হিসেবে লড়ছেন ফিরহাদ হাকিম।
কলকাতা হাই কোর্ট থেকে জামিন পাওয়ার পর থেকেই জল্পনা ছিল, এবার বিজেপি কলকাতা বন্দরে রাকেশ সিংকেই প্রার্থী করতে পারে। শেষমেশ সেই জল্পনাতেই সিলমোহর দিল দল। এই কেন্দ্রে তার প্রধান প্রতিদ্বন্দ্বী হচ্ছেন তৃণমূলের প্রভাবশালী নেতা ফিরহাদ হাকিম। প্রার্থী ঘোষণা হতেই বুধবার সকাল থেকে সক্রিয় হয়ে ওঠেন রাকেশ। বিভিন্ন ওয়ার্ডে গৃহসংযোগ কর্মসূচির মাধ্যমে ভোট প্রচার শুরু করেছেন তিনি।
উল্লেখ্য, মৌলালিতে কংগ্রেস দফতরে ভাঙচুর ও রাহুল গান্ধীর পোস্টারে কালি লেপার ঘটনায় তার নাম জড়িয়েছিল। সেই মামলায় তাকে গ্রেফতার করে পুলিশ এবং দীর্ঘ সময় জেলবন্দি থাকতে হয়। যদিও সম্প্রতি তিনি জামিনে মুক্তি পান। কলকাতা বন্দরে এবার লড়াই যে জমজমাট হতে চলেছে, তা স্পষ্ট। একদিকে তৃণমূলের শক্ত ঘাঁটি, অন্যদিকে বিজেপির আক্রমণাত্মক প্রার্থী এই সমীকরণে ভোটের লড়াই আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠবে বলেই মনে করা হচ্ছে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের