নিজস্ব প্রতিনিধি , কলকাতা - যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি অনার্সের তৃতীয় বর্ষের ছাত্রী অনামিকা মণ্ডলের মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য। পড়ে গিয়ে জলে ডুবে মৃত্যু, নাকি খুন এই প্রশ্নে দানা বাঁধছে ধোঁয়াশা। আর এই নিয়ে এবার মুখ খুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
সূত্রের খবর , অনামিকার মৃত্যুর পর থেকেই পরিবারের তরফে খুনের অভিযোগ উঠেছে। সেই সূত্রেই লালবাজার পুলিশ অনামিকার মোবাইল ফোন হেফাজতে নিয়ে তার কল রেকর্ড ও চ্যাট পরীক্ষা করছে। অন্যদিকে, এই রহস্যজনক মৃত্যু ঘিরে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। সোমবার বিমানবন্দর থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই প্রসঙ্গে শুভেন্দু সরাসরি তৃণমূল - বামকে নিশানা করেন।
বিরোধী দলনেতা বলেন, ' যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আইনশৃঙ্খলার অভাব দীর্ঘদিনের। কোনও লাভ হবে না। সিসি টিভি লাগাতে দেবে না এবং ওখানে বন্দেমাতরমও গাইতে দেবে না। যাদবপুরে আল্ট্রা-লেফ্ট যারা, যারা গোমতী থেকে গোদবরী আলাদা দেশ চায়, সংবিধান মানে না। পরিষ্কার কথা, মাকু যাদের বলা হয়। যারা হেরোইন, চরস, গাঁজার আখড়া করে রেখেছে ওখানে। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যে পরিবেশ, সেটা তৈরি করতে দেয় না।'
তিনি আরও বলেন, 'এদেরকে লালন পালন করেই মমতা। এদের থেকে রাজনৈতিক সুবিধা পাওয়ার জন্যই মমতা এদের প্রশয় দেয়। কারণ, এরা ভোটের সময় No Vote to Modi বলে। তার লাভ মমতা বন্দ্যোপাধ্যায় পান। বিজেপিকে আনুন সব সাফ করে দেবো।'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের