নিজস্ব প্রতিনিধি , কলকাতা - এবার স্কুলে স্কুলে প্রতিধ্বনিত হবে রাজ্যগান। পশ্চিমবঙ্গের প্রতিটি উচ্চ প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে প্রার্থনাসভায় বাধ্যতামূলকভাবে গাওয়া হবে রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত 'বাংলার মাটি, বাংলার জল'। মধ্যশিক্ষা পর্ষদের নতুন নির্দেশে শিক্ষাক্ষেত্রে যুক্ত হল এক নতুন অধ্যায়।
রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ঐতিহ্য ও সংস্কৃতির সংযোজন ঘটাতে এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। বৃহস্পতিবার জারি হওয়া একটি বিজ্ঞপ্তিতে পর্ষদ জানিয়েছে, রাজ্যের সমস্ত সরকার-পোষিত ও স্পনসর্ড উচ্চ প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে প্রতিদিন সকালবেলার প্রার্থনাসভায় রাজ্যগান 'বাংলার মাটি, বাংলার জল' গাওয়া বাধ্যতামূলক। এই নির্দেশ অবিলম্বে কার্যকর করার কথা জানানো হয়েছে রাজ্যের সমস্ত স্কুলের প্রধান শিক্ষকদের।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজ্যের প্রতিটি স্কুলে প্রার্থনাসভায় ছাত্রছাত্রী, শিক্ষক এবং কর্মীদের উপস্থিতিতে রাজ্যগান গাওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এর মাধ্যমে রাজ্য সরকার ও মধ্যশিক্ষা পর্ষদ শিক্ষার্থীদের মধ্যে বাংলার সংস্কৃতি, ঐক্যবোধ ও গর্বের চেতনা জাগিয়ে তোলার এক নতুন প্রয়াস।
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
আর্থিক সহায়তা দ্রুত পৌঁছাতে বিশ্ববিদ্যালয়কে নতুন নির্দেশিকা
অপমানিত হলেও তসলিমার ডাকে সাড়া দেব! ধিক্কার দেওয়া দর্শকদেরও দোষ দিলেন না কবি
রবীন্দ্রসদনে জয় গোস্বামীর অপমানে ব্যথিত তসলিমা! মুক্ত পরিবেশ নিয়ে সরব লেখিকা
দলের একাংশের বিরুদ্ধে ইঙ্গিত, তোলাবাজি নিয়ে বিজেপির অন্দরেই অস্বস্তি
মহারাষ্ট্র-উত্তরপ্রদেশের আদলে নতুন এটিএসের ভাবনা, STF-কে একত্র করে আরও কড়া নজরদারির পরিকল্পনা
প্রত্যাবর্তনের জন্য শুভেন্দুকে ধন্যবাদ জানান তসলিমা নাসরিন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের