নিজস্ব প্রতিনিধি, কলকাতা - নির্বাচনী প্রচার সেরে ফেরার পথে খারাপ আবহাওয়ার জেরে মাঝ আকাশেই বিপাকে পড়ে মুখ্যমন্ত্রীর বিমান। আকাশেই বেশ কিছুক্ষণ চক্কর কাটতে হয় বিমানটিকে। ঝড়বৃষ্টির কারণে কলকাতা বিমানবন্দরে অবতরণে দেরি হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমানের। শুক্রবার দমদম বিমানবন্দর থেকে পাইলটের ভূয়সী প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী।
এদিন দুপুর তিনটে নাগাদ দমদম বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পাইলটের প্রশংসায় পঞ্চমুখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “ফ্লাইটের পাইলট খুব ভালো ছিলেন। জীবন বাঁচিয়েছে। ট্রাই টু বেস্ট সেফ মাই লাইফ। এর থেকে বেশি আমি আর কিছু বলব না। আমার নিরাপত্তা এবং সুরক্ষার জন্য সবরকম চেষ্টা করছিলেন উনি।“ পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে ফেঁসে যাওয়ার অভিজ্ঞতা জানান তিনি।
বৃহস্পতিবার নির্বাচনী প্রচারের অংশ হিসেবে পাণ্ডবেশ্বর এবং দুবরাজপুরে জনসভা করেন মুখ্যমন্ত্রী। দিনের কর্মসূচি শেষ করে অন্ডাল বিমানবন্দর থেকে বিকেল ৩টা ৩৯ মিনিটে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন তিনি। পরিকল্পনা অনুযায়ী বিকেল ৪টা নাগাদ দমদম বিমানবন্দরে নামার কথা ছিল তার বিমানের। কিন্তু সেই সময় কলকাতা ও সংলগ্ন এলাকায় আচমকা ঝড়বৃষ্টি শুরু হয়। এর জেরে বিমানবন্দরে অবতরণে সমস্যা দেখা দেয়। ফলে নিরাপত্তার কারণে মুখ্যমন্ত্রীর বিমানকে মাঝ আকাশেই কিছুক্ষণ চক্কর কাটতে হয়। শেষমেশ বিকেল ৫টা ১৮ মিনিটে দমদম বিমানবন্দরে নামে বিমানটি।
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
আর্থিক সহায়তা দ্রুত পৌঁছাতে বিশ্ববিদ্যালয়কে নতুন নির্দেশিকা
অপমানিত হলেও তসলিমার ডাকে সাড়া দেব! ধিক্কার দেওয়া দর্শকদেরও দোষ দিলেন না কবি
রবীন্দ্রসদনে জয় গোস্বামীর অপমানে ব্যথিত তসলিমা! মুক্ত পরিবেশ নিয়ে সরব লেখিকা
দলের একাংশের বিরুদ্ধে ইঙ্গিত, তোলাবাজি নিয়ে বিজেপির অন্দরেই অস্বস্তি
মহারাষ্ট্র-উত্তরপ্রদেশের আদলে নতুন এটিএসের ভাবনা, STF-কে একত্র করে আরও কড়া নজরদারির পরিকল্পনা
প্রত্যাবর্তনের জন্য শুভেন্দুকে ধন্যবাদ জানান তসলিমা নাসরিন
সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের জন্য শুরু নতুন ব্যবস্থা
মঞ্চে উঠেই ফিরে গেলেন জয় গোস্বামী
তসলিমাকে নাগরিক সংবর্ধনা শুভেন্দুর
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের